Weather Forecast: জ্যৈষ্ঠের শুরু থেকেই তেজ দেখিয়েছে প্রখর গ্রীষ্ম। সূর্যরশ্মি, আর্দ্রতা আর শুষ্ক আবহাওয়ায় ভোর থেকে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গে গলদঘর্ম অবস্থা জনতার। মাঝেমধ্যে ছিঁটেফোঁটা বৃষ্টি হলেও মরুভূমিসম রাস্তায় তা বাষ্প হয়ে যেতে সময় লাগছে কয়েক মুহূর্তেরও কম। দিনের বেলায় পথেঘাটে বেরনোই দায়! তবে এমন 'দারুণ অগ্নিবাণ' থেকে রেহাই পাওয়ার সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর বলছে, বুধবার থেকেই দক্ষিণবঙ্গজুড়ে বাড়তে চলেছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জেরে রাজ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এবার ধীরে ধীরে কমবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বিহারে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। এতে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা যা ঝাড়খণ্ড-ওড়িশার উপর দিয়ে গিয়েছে, তার প্রভাবে বাংলায় ঢুকতে চলেছে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প। তার পরিমাণ বাড়তে থাকায় বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ ও আগামিকাল অর্থাৎ সোম, মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বিকেল থেকে রাতের ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে আপাতত রক্ষে নেই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের। এই জেলাগুলিতে প্রচণ্ড গরমের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার থেকে পরিস্থিতি বদলাবে
হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়তে থাকায় গরম ও অস্বস্তি থেকে আপাত রেহাই মিলতে পারে। বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার- টানা তিনদিন কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বুধে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় এই সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং বাঁকুড়া জেলায় হতে পারে কালবৈশাখী। শুক্রবার এই সম্ভাবনা বেশি থাকবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায়। এই তিনদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবারেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। পাশাপাশি, বুধবার থেকে শনিবারের মধ্যে রাজ্যজুড়ে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। ফলে কয়েক দিন ধরে চলা গরম ও অস্বস্তি খানিকটা কমবে বলেই আশা করা হচ্ছে।
এক নজরে উত্তরের আবহাওয়া
হওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গের আবহাওয়াও বদলাতে চলেছে। সোমবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। বুধবার আবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে। তবে দার্জিলিং থেকে মালদহ- এই বিস্তীর্ণ এলাকায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বুধবারের পরে আর ভারী বৃষ্টির সতর্কতা নেই, ঝড়-বৃষ্টির মাত্রাও কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
{{/usCountry}}হওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গের আবহাওয়াও বদলাতে চলেছে। সোমবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। বুধবার আবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে। তবে দার্জিলিং থেকে মালদহ- এই বিস্তীর্ণ এলাকায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বুধবারের পরে আর ভারী বৃষ্টির সতর্কতা নেই, ঝড়-বৃষ্টির মাত্রাও কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
{{/usCountry}}