পশ্চিমবঙ্গের কয়েকটি হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হল। তবে দোলের সময় (আগামী মঙ্গলবার দোল পড়েছে) বৃষ্টি হবে না। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ এবং আগামিকাল পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে। তারইমধ্যে পারদ চড়বে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী তিনদিনে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।তারপরের তিনদিনে সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) এবং সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। অন্যদিকে আগামী দু'দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলির। পরবর্তী পাঁচদিনে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না।
উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে?

১) আজ উত্তরবঙ্গের তিনটি জেলার (জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার) একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হবে। দার্জিলিঙের একটি বা দুটি অংশে হালকা বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।
২) রবিবার শুধুমাত্র কালিম্পঙের একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হবে। আর শনিবারের মতোই রবিবার দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা আছে।
৩) সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
আজ দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে। একইভাবে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের কোনও জেলায়।
আজ কলকাতার তাপমাত্রা কত আছে? আবহাওয়া কেমন?
শনিবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। আজ মহানগরীরের সর্বোচ্চ তাপমাত্রা ঠেকেছে ৩০.৯ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রিতে ঠেকেছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি থেকে ২১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে।
{{/usCountry}}শনিবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। আজ মহানগরীরের সর্বোচ্চ তাপমাত্রা ঠেকেছে ৩০.৯ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রিতে ঠেকেছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি থেকে ২১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে।
{{/usCountry}}