...
...
Next Story

WB Winter Rain Forecast till 5th Jan: বুধে ৭ ডিগ্রিতে কাঁপবে পুরুলিয়া, বরফ পাহাড়ে, ৩ দিন বৃষ্টি ৪ জেলায়, শীত কেমন হবে?

তুষারপাত, বৃষ্টি, তাপমাত্রা বৃদ্ধি- ২০২৫ সালের ৩৬৫ তম দিন এবং ২০২৬ সালের গোড়ার দিকে এরকমই থাকতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। আবহবিদরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝা এসে যাওয়ায় জাঁকিয়ে শীতের প্রভাব কমতে চলেছে দক্ষিণবঙ্গে।

Published on: Dec 30, 2025, 22:59:29 IST
Advertisement

তুষারপাত, বৃষ্টি, তাপমাত্রা বৃদ্ধি- ২০২৫ সালের ৩৬৫ তম দিন এবং ২০২৬ সালের গোড়ার দিকে এরকমই থাকতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। আবহবিদরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝা এসে যাওয়ায় জাঁকিয়ে শীতের প্রভাব কমতে চলেছে দক্ষিণবঙ্গে। আবার তার প্রভাবে দার্জিলিঙে তুষারপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের কবে নামতে শুরু করবে, তা নির্ভর করছে পশ্চিমী ঝঞ্ঝার উপরে। ঝঞ্ঝার প্রভাব কেটে গেলেই ঠান্ডা হাওয়া সমতলে নামবে। ফলে কমবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আর সেটার জন্য জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের গোড়ার দিক পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝা এসে যাওয়ায় জাঁকিয়ে শীতের প্রভাব কমতে চলেছে দক্ষিণবঙ্গে। (ছবি সৌজন্যে পিটিআই)
পশ্চিমী ঝঞ্ঝা এসে যাওয়ায় জাঁকিয়ে শীতের প্রভাব কমতে চলেছে দক্ষিণবঙ্গে। (ছবি সৌজন্যে পিটিআই)

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার (রাতের তাপমাত্রা) তেমন হেরফের হবে না। পরবর্তী তিনদিনে (১ জানুয়ারি থেকে) সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। পরবর্তী তিনদিনে আবার সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না। তবে উত্তরবঙ্গের ছবিটা অন্যরকম থাকবে। আগামী চারদিনে উত্তরবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। পরের তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে-ধীরে দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি কমে যাবে।

পশ্চিমবঙ্গে কবে কবে বৃষ্টি হবে?

১) বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। তাছাড়া ওই তিনদিন জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হবে। ওই তিনদিন কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। তাছাড়া শনিবার, রবিবার এবং সোমবার শুষ্ক থাকবে উত্তরবঙ্গের প্রতিটি জেলার আবহাওয়া।

১) বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের সব জেলায় কুয়াশা পড়বে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। শনিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

২) বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের সব জেলায় কুয়াশা জারি করা হয়েছে। বুধবার এবং শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে কুয়াশার জন্য। শনিবার আবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা কত থাকবে?

১) দার্জিলিং: ৪ ডিগ্রি।

২) কালিম্পং: ১০ ডিগ্রি।

৩) জলপাইগুড়ি: ১২ ডিগ্রি।

৪) শিলিগুড়ি: ১২ ডিগ্রি।

৫) কোচবিহার: ১৩ ডিগ্রি।

৬) রতুয়া: ১২ ডিগ্রি।

৭) মালদা: ১২ ডিগ্রি।

৮) বহরমপুর: ১১ ডিগ্রি।

৯) মুর্শিদাবাদ: ১২ ডিগ্রি।

১০) শান্তিনিকেতন: ৯ ডিগ্রি।

১১) শ্রীনিকেতন: ৯ ডিগ্রি।

১২) কৃষ্ণনগর: ১১ ডিগ্রি।

১৩) আসানসোল: ৯ ডিগ্রি।

১৪) বর্ধমান: ৯ ডিগ্রি।

১৫) বিষ্ণপুর: ১০ ডিগ্রি।

১৬) পুরুলিয়া: ৭ ডিগ্রি।

১৭) মেদিনীপুর: ১২ ডিগ্রি।

১৮) দিঘা: ১১ ডিগ্রি।

১৯) দমদম: ১৩ ডিগ্রি।

২০) সল্টলেক: ১৩ ডিগ্রি।

২১) হাওড়া: ১১ ডিগ্রি।

২২) ডায়মন্ড হারবার: ১২ ডিগ্রি।

২৩) সুন্দরবন: ১১ ডিগ্রি।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe