সোমবার সামান্য বাড়ল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার তাপমাত্রা। আসলে গত কয়েকদিন ধরেই আবহবিদরা বলছেন যে আপাতত পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার (রাতের তাপমাত্রা) তেমন উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। অল্পবিস্তর পারদ ওঠানামা করবে। কখনও পারদ কিছুটা পড়বে। কখনও কিছুটা চড়বে পারদ। তবে পারদের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাই বেশি। আর আগামী সাতদিনেও আবহাওয়া সেরকম থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। সোমবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী সাতদিন উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না।
কোন কোন জেলায় বৃষ্টি হবে?

আগামী রবিবার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত মূলত শুষ্ক থাকবে পশ্চিমবঙ্গের সব জেলার আবহাওয়া। মঙ্গলবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে বৃষ্টি হতে পারে। একইভাবে বৃহস্পতিবার কালিম্পঙের একটি বা দুটি অংশে বৃষ্টি হবে। সেইসঙ্গে ওই দু'দিনই (বুধবার এবং বৃহস্পতিবার) দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কি শুষ্ক থাকবে?
যদিও দক্ষিণবঙ্গে সেরকম কিছু হবে না। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
কোন কোন জেলায় কুয়াশা পড়বে?
তারইমধ্যে আপাতত উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনও জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। আর মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।
{{/usCountry}}তারইমধ্যে আপাতত উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনও জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। আর মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।
{{/usCountry}}