...
...
Next Story

WB Rain Forecast till 7th March: সপ্তাহের শুরুতেই বাংলায় বৃষ্টি, চড়বে সর্বোচ্চ তাপমাত্রাও, গরমের ‘খেলা’ শুরু হল

মার্চের শুরুতেই সর্বোচ্চ তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দেওয়া হল। তারইমধ্যে সপ্তাহের শুরুতেই কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। আগামী এক সপ্তাহ কেমন থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া? দোলযাত্রা (মঙ্গলবার) এবং হোলিতে (বুধবার) কেমন গরম থাকবে?

Published on: Mar 1, 2026, 15:59:44 IST
Advertisement

মার্চের শুরুতেই দহনজ্বালার পূর্বাভাস দেওয়া হল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু'দিনে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) দু'ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। তারপর আরও কয়েকটি জেলার পারদ চড়তে পারে তিন ডিগ্রি পর্যন্ত। তবে আপাতত সর্বনিম্ন তাপমাত্রার (রাতের তাপমাত্রা) বিশেষ হেরফের হবে না। আগামী এক সপ্তাহ মোটামুটি একইস্তরে থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা।তারইমধ্যে কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। তুষারপাত হতে পারে দার্জিলিঙের পাহাড়ি অঞ্চলে।

রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টি হবে?

মার্চের শুরুতেই সর্বোচ্চ তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দেওয়া হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
মার্চের শুরুতেই সর্বোচ্চ তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দেওয়া হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

১) রবিবার দার্জিলিঙের একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে। সেইসঙ্গে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হবে।

২) সোমবার কালিম্পঙের একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হবে। হালকা বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে দার্জিলিঙের একটি বা দুটি অংশে।

৩) মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে।

৪) রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।

আগামী এক সপ্তাহে কতটা পারদ চড়বে বাংলার?

১) আগামী দু'দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে সর্বোচ্চ তাপমাত্রার হেরফের হবে না। তবে তারপর চড়বে পারদ। পরবর্তী তিনদিনে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তবে আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ (রবিবার, ১ মার্চ) কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঠেকেছে ৩২.৫ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রিতে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেশি।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe