আগামী সপ্তাহের গোড়ার দিকেই পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। একেবারে হালকা বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতরের জানানো হয়েছে, সোমবার রাজ্যের মোট সাতটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তার মধ্যে উত্তরবঙ্গের তিনটি জেলা এবং দক্ষিণবঙ্গের চারটি জেলা আছে। সেখানে মঙ্গলবার রাজ্যের মোট আটটি জেলায় (উত্তরবঙ্গের তিনটি জেলা এবং দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা) বৃষ্টি হবে।
উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে?

১) শুক্রবার, শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে।
২) সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হবে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।
৩) বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে?
১) সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি অংশে হালকা বৃষ্টি হবে।
২) উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি অংশে হালকা বৃষ্টি হতে পারে
৩) তাছাড়া দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। শুক্রবার, শনিবার এবং রবিবার কোনও জেলায় (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া) বৃষ্টি হবে না। সোমবার এবং মঙ্গলবার বেশিরভাগ জেলা শুষ্ক থাকবে। আবার বুধবার এবং বৃহস্পতিবার কোনও জেলায় বৃষ্টি হবে না।
আরও গরম বাড়বে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কী হবে?
তারইমধ্যে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে গরম আরও বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) দু'ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পরবর্তী পাঁচদিনে অবশ্য সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। আপাতত যেমন আছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা, সেরকমই থাকবে আগামী এক সপ্তাহে।
{{/usCountry}}তারইমধ্যে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে গরম আরও বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) দু'ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পরবর্তী পাঁচদিনে অবশ্য সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। আপাতত যেমন আছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা, সেরকমই থাকবে আগামী এক সপ্তাহে।
{{/usCountry}}