...
...
Next Story

WB Rain Forecast till 1st March: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ায় ঘুম ভাঙল বাংলার! আজও ভিজবে কোন কোন জেলা?

ভোররাত ও ভোরের দিকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হল। বয়েছে দমকা হাওয়াও। আজও পশ্চিমবঙ্গের একধিক জেলায় বৃষ্টি হবে। তারইমধ্যে গ্রীষ্মের দাবদাহের ইঙ্গিত পাওয়া গিয়েছে। বেড়েছে গরম। চালাতে হচ্ছে পাখাও।

Updated on: Feb 24, 2026, 06:17:55 IST
Advertisement

জোরে-জোরে বজ্রপাত, সঙ্গে বৃষ্টি - মঙ্গলবার ভোররাতে এমন কায়দায় ঘুম ভাঙল পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদের মতো জেলায় ভোরের দিকে (ভোর চারটে-পাঁচটা নাগদ) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। সঙ্গে বয়েছে দমকা হাওয়া। কিছুটা জোরেই এক পশলা বৃষ্টি হয় কলকাতা লাগোয়া একাধিক জায়গায়। তাছাড়াও রাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, বীরভূম, হাওড়ার মতো জেলায়। যে ধারা অব্যাহত থাকতে পারে আজও। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে।

আজ কোন কোন জেলায় বৃষ্টি হবে?

ভোররাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। আজও বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)
ভোররাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। আজও বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)

আপাতত যা পূর্বাভাস, তাতে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাই (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া) ভিজবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়ার কয়েকটি অংশে।

আবার উত্তরবঙ্গের তিনটি জেলায় আজ বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার মতো জেলায় আপাতত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি।

আজকের পরও বৃষ্টি চলবে বাংলায়?

সার্বিকভাবে এই বৃষ্টির স্থায়িত্ব বেশিদিন হবে না। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ পর্যন্ত বৃষ্টি হবে। তারপর শুষ্কই থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া। এই সময়ের মধ্যে নতুন করে বাড়বে না সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা)। আগামী সাতদিন (ফেব্রুয়ারির শেষ ও মার্চের একেবারে শুরু) উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না।

কাঠফাটা রোদ, পাখা চালানো ও গরম

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe