পরপর দু'দিন পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে। দু'দিনই উত্তরবঙ্গের তিনটি জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টির দাপট বেশি থাকবে। এমনকী দু'দিনই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তারইমধ্যে দক্ষিণবঙ্গে গরম বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) দু'ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। পরবর্তী পাঁচদিনে সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের হবে না। আবার আগামী এক সপ্তাহে পরিবর্তন হবে না উত্তরবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা থাকছে?

১) আজ এবং রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
২) আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তারইমধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য তিনটি জেলায় (মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম) হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
৩) কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য সেদিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে।
৪) বুধবার থেকে আবারও শুষ্ক হয়ে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বুধবার (২৫ ফেব্রুয়ারি), বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এবং শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে কয়েকদিনে?
১) আজ এবং রবিবার উত্তরবঙ্গ পুরোপুরি শুষ্ক থাকবে। শুষ্ক থাকবে সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহওয়া।
{{/usCountry}}১) আজ এবং রবিবার উত্তরবঙ্গ পুরোপুরি শুষ্ক থাকবে। শুষ্ক থাকবে সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহওয়া।
{{/usCountry}}২) সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং) একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।
৩) বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
কলকাতার আবহাওয়া কেমন আছে আজ?
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ১৯.৫ ডিগ্রিতে। যা স্বাভাবিক। আর সর্বোচ্চ তাপমাত্রা ঠেকেছে ৩১.৬ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি।আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্রির আশপাশে।