Rain Forecast in South Bengal: বৃষ্টি হবে টানা ৫ দিন, মাঝে ৬০ কিমিতে ঝড় উঠবে ৬ জেলায়, দক্ষিণবঙ্গে ঘুরবে খেলা

বৃষ্টি হবে টানা পাঁচদিন। মাঝে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় উঠবে ছ'টি জেলায়। তার জেরে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সবমিলিয়ে এখন গরম চললেও দক্ষিণবঙ্গে খুব শীঘ্রই ঘুরবে আবহাওয়ার খেলা। কবে কোথায় বৃষ্টি হবে?

Published on: Apr 3, 2026, 16:17:38 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আজকের দিনটা, তারপর কালকের দিনটা - এই দেড়টা দিন কাটিয়ে ফেললেই এই ভ্যাপসা ও মারাত্মক গরম থেকে কিছুটা রেহাই পাবে দক্ষিণবঙ্গ। আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলা-জেলায় ঝড়-বৃষ্টি শুরু হবে। বিশেষত সপ্তাহের শেষে এবং পরের সপ্তাহের গোড়ায় ঝড়-বৃষ্টির দাপট থাকবে। আগামী সপ্তাহের গোড়াতেই ছ'টি জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে টানা পাঁচদিন বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
দক্ষিণবঙ্গে টানা পাঁচদিন বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের কোথায় বেশি বৃষ্টি হবে?

১) শনিবার দক্ষিণবঙ্গের ছ'টি জেলার (পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া উঠবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।

আরও পড়ুন: HS Semester Exam Future: উচ্চমাধ্যমিকের সেমেস্টার প্রথা বাতিল হয়ে যাচ্ছে?

২) রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর ঝোড়ো হাওয়ার কারণে প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Mamata on Separate State: 'বিহার আর বাংলার এলাকা নিয়ে আলাদা রাজ্য করার পরিকল্পনা', উত্তরবঙ্গে বিস্ফোরক মমতা

পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। বাকি জেলাগুলিতে (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া) ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।

কোন কোন জেলায় ৬০ কিমিতে ঝড় উঠবে?

৩) সোমবার ঝড়ের প্রাবল্য বাড়বে দক্ষিণবঙ্গে। সেদিন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় উঠবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সার্বিকভাবে সেদিন দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আরও পড়ুন: Mamata Banerjee: মালদায় অশান্তির সময় ছিল 'EC-র পুলিশ', মোফাক্কেরুল গ্রেফতার হতেই মমতার গলায় 'আমাদের CID ধরেছে'

৪) মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়।

বুধবার থেকে কমে বৃষ্টির দাপট

৫) বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More