Weather Forecast till 26th Novemver: এই টানা বৃষ্টি থামবে কবে? তারপর ৪ ডিগ্রি কমবে বাংলার তাপমাত্রা, কোথায় মালুম হবে?

Weather Forecast till 26th Novemver: ঘূর্ণিঝড় আকভানের প্রভাব অনেকটাই কেটে গিয়েছে। আগেভাগেই ল্যান্ডফল হয়ে গিয়ে দুর্বল হয়ে গিয়েছে। সেই আবহে পশ্চিমবঙ্গে কি বৃষ্টির প্রভাব কমবে? কবে থেকে কমবে বৃষ্টি? রইল আবহাওয়ার খবর।

Published on: Nov 20, 2026, 13:59:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Weather Forecast till 26th Novemver: যতটা গর্জেছিল, ততটা বর্ষায়নি ঘূর্ণিঝড় আকভান। তারপরও নভেম্বরে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভালোমতো বৃষ্টি হল। তবে সেই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হবে না। সন্ধ্যা থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। আগামিকাল থেকেই উন্নতি হবে আবহাওয়ার। আর তারপর আকাশ মেঘমুক্ত হলেই সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে অবশ্য আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না।

বৃষ্টির মধ্যেই কলকাতায় লঞ্চে পারাপার। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
বৃষ্টির মধ্যেই কলকাতায় লঞ্চে পারাপার। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের কোথায় সবথেকে বেশি বৃষ্টি হল?

১) কল্যাণী (নদিয়া) : ৯১.৮ মিমি

২) কলাইকুন্ডা (পশ্চিম মেদিনীপুর): ৮৯.৮ মিমি

৩) আমতা (হাওড়া): ৮৮.৩ মিমি

৪) ব্যারাকপুর (উত্তর ২৪ পরগনা): ৮৪.৮ মিমি

৫) কাঁথি (পূর্ব মেদিনীপুর): ৮৩ মিমি

৬) মেদিনীপুর (পশ্চিম মেদিনীপুর): ৭৪.৬ মিমি

৭) ডি.পি.ঘাট (ঝাড়গ্রাম): ৭৩.৮ মিমি

৮) হরিণখোলা (হুগলি): ৭২.৪ মিমি

৯) মোহনপুর (পশ্চিম মেদিনীপুর): ৬৯.৪ মিমি

১০) পিটিও তারকেশ্বর (হুগলি): ৬৮.৪ মিমি

১১) মেদিনীপুর (সি.ডব্লিউ.সি) (পশ্চিম মেদিনীপুর): ৬৮.২ মিমি

১২) উলুবেড়িয়া (হাওড়া): ৬৭.৮ মিমি

১৩) খড়্গপুর (পশ্চিম মেদিনীপুর): ৬৬.০ মিমি

১৪) বসিরহাট (উত্তর ২৪ পরগনা): ৬৫.২ মিমি

১৫) ঝাড়গ্রাম (পিটিও) (ঝাড়গ্রাম): ৬৫.২ মিমি

১৬) সল্টলেক (উত্তর ২৪ পরগনা): ৬৩.১ মিমি

১৭) আলিপুর (কলকাতা): ৫১.৬ মিমি

আরও পড়ুন: Pakistan Minister in India: 'হাত কাটার' হুমকি দিয়েছিলেন, সেই পাকিস্তানি মন্ত্রী এলেন ভারতে, আক্রমণ বিরোধীদের

এই ১ সপ্তাহ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

১) আগামিকাল দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধুমাত্র মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। সেজন্য সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

২) রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হবে।

৩) মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে।

আরও পড়ুন: Abhishek Banerjee: অভিষেকের মন্তব্য বেদনাদায়ক! ভর্ৎসনা করেও ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি হাইকোর্টের

আগামী কয়েকদিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

১) আগামিকাল মালদা এবং দক্ষিণ দিনাজপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেইসঙ্গে উত্তর দিনাজপুরের অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

২) রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হবে।

৩) মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে।

আরও পড়ুন: Yusuf Pathan Plot Value: ২০ কোটি টাকার জমি ৫.৫২ কোটি টাকায় পেলেন ইউসুফ পাঠান, জন্মদিনের ‘গিফট’ দিল BJP সরকার

কবে থেকে পারদ পড়বে দক্ষিণবঙ্গে?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী চারদিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না। পরের তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমে যাবে। অর্থাৎ মঙ্গলবার থেকে পারদ পতন হবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More