...
...
Next Story

Weather Forecast: ফের চড়বে পারদ! দক্ষিণবঙ্গে আবহাওয়ার মুড বদল, বৃষ্টিতে ভাসবে উত্তর

Weather Forecast: হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

Published on: May 12, 2026, 12:52:29 IST
Advertisement

Weather Forecast: মে মাসের দ্বিতীয় সপ্তাহ হলেও গরমের তাপ এবার ততটা টের পাওয়া যাচ্ছে না শহর কলকাতায়। সোমবারও দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম ছিল। রাতের তাপমাত্রাও ১.৪ ডিগ্রি নীচে নেমেছে। সঙ্গে মাঝে মাঝেই বৃষ্টি- এই মিলেমিশে শহরবাসী পাচ্ছে গরম থেকে খানিক স্বস্তি। কিন্তু সুখের দিন শেষ! হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বরং বাড়বে তাপমাত্রা। এক ধাক্কায় তাপমাত্রা বাড়তে পারে তিন ডিগ্রি। তবে উত্তরবঙ্গ ভাসতে পারে ভারী বৃষ্টিতে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আবহাওয়ার মুড বদল (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
দক্ষিণবঙ্গে আবহাওয়ার মুড বদল (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। গরম বাড়বে সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ক্রমশ বাড়বে। তবে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষভাবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ- এই জেলাগুলির কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

কলকাতার আজকের আবহাওয়া

আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ জমে হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজকের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি কম।

এক নজরে উত্তরের আবহাওয়া

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks