...
...
Next Story

Rajiv Banerjee: এমন তো কথা ছিল না... নির্বাচনে টিকিট পেয়েও তৃণমূলের অস্বস্তি বাড়ালেন রাজীব বন্দ্যোপাধ্যায়

রাজীব বলেন, 'আমার ডেবরা আসার কথা ছিল না।' এর আগে রাজীব ডোমজুর থেকে বিধায়ক থেকেছেন। পরে বিজেপিতে যোগদান করে ডোমজুর থেকে হেরেছিলেন রাজীব। তারপরে তিনি তৃণমূলে ফিরে গিয়েছিলেন। তবে নিজের পুরনো আসনে ফিরতে পারেননি রাজীব।

Published on: Mar 19, 2026, 11:35:10 IST
Advertisement

আসন্ন বিধানসভা নির্বাচনে ৭০ জনেরও বেশি বিধায়ককে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। এই আবহে নির্বাচনে অনেকেই টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এবার টিকিট পেয়েও দলকে অস্বস্তিতে ফেললেন তৃণমূলের বর্ষীয়ান নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, আসন্ন ভোটে ডেবরা আসনের জন্য প্রার্থী করা হয়েছে রাজীবে। এই পরিপ্রেক্ষিতে রাজীব বলেন, 'আমার ডেবরা আসার কথা ছিল না।' এর আগে রাজীব ডোমজুর থেকে বিধায়ক থেকেছেন। পরে বিজেপিতে যোগদান করে ডোমজুর থেকে হেরেছিলেন রাজীব। তারপরে তিনি তৃণমূলে ফিরে গিয়েছিলেন। তবে নিজের পুরনো আসনে ফিরতে পারেননি রাজীব।

রাজীব বলেন, 'আমার ডেবরা আসার কথা ছিল না।'
রাজীব বলেন, 'আমার ডেবরা আসার কথা ছিল না।'

রিপোর্ট অনুযায়ী, তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশে এক বার্তায় রাজীব নাকি বলেছেন, 'দল আমাকে আপনাদের এখানে দায়িত্ব দিয়েছে। এর আগে আর এক জায়গার নাম বলেছিল। কিন্তু যে কোনও কারণে হোক সেটা পরিবর্তন হয়ে গিয়েছে। আমার তো ডেবরায় আসার কথা ছিল না। অন্য জায়গায় যাওয়ার কথা ছিল।' এদিকে দের অন্তর্দ্বন্দ্বের বিষয়টি স্বীকার করে নেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি সেই বিষয়ে অবশ্য বলেন, 'এটি বড় কোনও বিষয় নয়। আমরা সমস্ত গোষ্ঠীর নেতাদের এক টেবিলে বসিয়ে দ্রুত সমস্যার সমাধান করে নেব। নির্বাচনের লড়াইয়ে সবাই একজোট হয়েই নামবে।'

উল্লেখ্য, এর আগে ডেবরার বিধায়ক ছিলেন প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। এবার তাঁকে ডোমকলে পাঠিয়েছে দল। আর তাঁর জায়গায় রাজীবকে ডেবরায় প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে রাজীবকে ডেবরার প্রার্থী করায় 'বহিরাগত' ইস্যুতে আক্রমণ শানিয়েছে বিজেপি। এই নিয়ে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস বলেন, 'ডেবরার মানুষ এবার একজন ভূমিপুত্রকেই বিধায়ক হিসেবে দেখতে চান। আমরা সেই আবেগকেই সম্মান জানিয়ে স্থানীয় প্রার্থী দিয়েছি। তৃণমূলের অন্দরে পরিস্থিতি এমন যে, পরাজয় নিশ্চিত জেনে কেউ প্রার্থী হতে চাইছেন না। তাই বাধ্য হয়ে বাইরে থেকে প্রার্থী আমদানি করতে হচ্ছে।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe