Ramakrishna Mission Madhyamik Result: নরেন্দ্রপুর বনাম পুরুলিয়া, মাধ্যমিক মেধাতালিকায় কোন রামকৃষ্ণ মিশন স্কুলের কতজন?

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন হোক বা পুরুলিয়া, রহড়া, রাজ্যের কামকৃষ্ণ মিশন স্কুলগুলির ফল নিয়ে সবসময়ই কৌতুহল থাকে সবার। এই আবহে দেখে নিন এবছর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোমের কারা কারা মেধাতালিকায় স্থান পেলেন। 

Published on: May 08, 2026 11:12 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর মোট ১৩১ জন পড়ুয়া মেধাতালিকায় স্থান পেয়েছেন। এদিকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন হোক বা পুরুলিয়া, রহড়া, রাজ্যের কামকৃষ্ণ মিশন স্কুলগুলির ফল নিয়ে সবসময়ই কৌতুহল থাকে সবার। এই আবহে দেখে নিন এবছর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোমের কারা কারা মেধাতালিকায় স্থান পেলেন। (আরও পড়ুন: ২০২৬ মাধ্যমিকের প্রথম দশে ১৩১ জন, ১৪ জন উত্তর দিনাজপুর থেকে, একনজরে পূর্ণ মেধাতালিকা)

এবছর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোমের কারা কারা মেধাতালিকায় স্থান পেলেন।
এবছর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোমের কারা কারা মেধাতালিকায় স্থান পেলেন।

এবারের মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় স্থান পেয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সৌর জানা। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৫। সব মিলিয়ে নরেন্দ্রপুরের ৭ জন পড়ুয়া মেধাতালিকায় স্থান পেয়েছেন এবারে। ৬৯৩ পেয়ে পঞ্চম হয়েছেন এই স্কুলেরই স্যামন্তক কুণ্ডু। সোমজ্যোতি দাস ৬৯১ পেয়ে হয়েছেন সপ্তম। ৬৯০ পেয়ে অষ্টম হয়েছেন নরেন্দ্রপুরের জীবিতেশ কায়াল, সৌম্যকান্তি কুইলা। ৬৮৯ নম্বর পেয়ে নবম হয়েছেন এই স্কুলেরই ঐশিক চক্রবর্তী। অনুরাগ মণ্ডল দশম হয়েছেন ৬৮৮ পেয়ে।

পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অভিনব প্রতিহার ৬৯১ নম্বর পেয়ে সপ্তম হয়েছেন। ৬৮৯ পেয়ে নবম হয়েছেন এই স্কুলেরই বোধিসত্ত্ব ঘোষ, সৌম্য সরকার ৬৮৮ পেয়ে দশম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দেব পাল, অর্কপ্রভ চক্রবর্তী, আদিত্য রাজ, শিবম আনন্দ, রুদ্রদীপ মণ্ডল। সব মিলিয়ে মেধাতালিকায় পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ৮ জন পরীক্ষার্থী ছিলেন।

এদিকে রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোমের অদ্রিত গোস্বামী ৬৯২ নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছেন। এরপর ৬৯১ পেয়ে এই স্কুলেরই অনীশ দাস সপ্তম হয়েছেন। রহড়ার সূর্যস্নাত বর্মণ ৬৮৯ পেয়ে নবম হয়েছেন। ৬৮৮ পেয়ে সৃজন দে সরকার হয়েছেন দশম।

এছাড়া এবারে কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের সৌমাল্য ঘোষ ৬৮০ নম্বর পেয়ে অষ্টম হয়েছেন। এই স্কুলেরই সম্বর্ত বেতাল ৬৮৯ পেয়ে নবম হয়েছেন। আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অভিষেকদাস ৬৮৮ পেয়ে দশম হয়েছেন।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More