...
...
Next Story

Ratan sheikh Encounter: রতনের কাছে ‘কোনও আগ্নেয়াস্ত্র ছিল না’! দাবি এনকাউন্টারে নিহতের দাদা সালামের

রতন শেখ এনকাউন্টার নিয়ে তাঁর দাদা সালাম খুললেন মুখ।

Published on: Nov 17, 2026, 19:53:22 IST
Advertisement

বিজেপি সরকার বাংলার শাসনভার নেওয়ার পর রাজ্যে একাধিক এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যুর খবর উঠে এসেছে। পঞ্চম এনকাউন্টারের ঘটনাটি ঘটে বীরভূমে। সেখানে নানুরের ইঁটভাটায় রতন শেখের এনকাউন্টার হয়। বীরভূমের এক পুলিশ কনস্টেবলকে গুলি করার অভিযোগ ছিল রতনের বিরুদ্ধে। এদিকে, ভাই রতনের এনকাউন্টার নিয়ে এদিন তার দাদা সালাম মুখ খোলেন।

রতনের কাছে ‘কোনও আগ্নেয়াস্ত্র ছিল না’! দাবি এনকাউন্টারে নিহতের দাদা সালামের
রতনের কাছে ‘কোনও আগ্নেয়াস্ত্র ছিল না’! দাবি এনকাউন্টারে নিহতের দাদা সালামের

রতনের দাদা সালাম বলছেন, ‘রতনের কাছে কোনও আগ্নেয়াস্ত্র ছিল না, সঠিক তদন্ত হলেই সব সামনে আসবে।’ সালাম শেখের দাবি, পুলিশকে যেদিন রতন গুলি চালিয়েছিল, সেদিন রতনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল, সেকথা সত্য, কিন্তু গ্রেপ্তার ও এনকাউন্টারের দিন তাঁর কাছে কোনও আগ্নেয়াস্ত্র ছিল না। সলাম শেখ বলছেন, ‘রতনের কাছে কোনও আগ্নেয়াস্ত্র ছিল না। ইটভাঁটায় পুলিশই তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। সঠিক তদন্ত হলেই গোটা ঘটনা সামনে আসবে।’

উল্লেখ্য, এনকাউন্টারে নিহত রতন শেখের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি-র ফরেনসিক দল। গুলি করার জায়গা ঘটনার পর থেকেই ঘিরে রাখা হয়েছে। এদিন নানুরের সেই পরিত্যক্ত ইটভাটায় পৌঁছন ফরেনসিক বিশেষজ্ঞরা। সেখানে চলেছে তল্লাশি। জানা যাচ্ছে, বেশ কিছু নমুনাও সংগ্রহ হয়েছে। জানা গিয়েছে, এই দাদা বউদি ছাড়া রতনের পরিবারে আর কেউ নেই। এনকাউন্টারের পর তাঁদের কাছেই ফোন এসেছিল পুলিশের। দেহ শনাক্ত করতে পরিবারের লোক হিসেবে দাদা হাসপাতালে গিয়েছেন রবিবারই। এর আগেই রতনের বৌদি দাবি করেছিলেন, পারিবারিক অশান্তির জন্য তাঁদের সঙ্গে কোনও সম্পর্কও নেই রতনের। কিন্তু এই খবরটা শুনে খারাপ লাগছে।, তাঁর মতে রতনের সাজা হতে পারত। রতন বহু আগেই গ্রাম ছেড়েছিলেন বলেও জানিয়েছেন তাঁর বৌদি।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks