...
...
Next Story

'সংবিধান হত্যা এই কথায় আপত্তি আছে', কেন্দ্রের চিঠি দেখে আর কী বললেন মমতা?

মমতা বন্দ্যোপাধ্য়ায় নবান্ন থেকে বলেন, আমাদের চিফ সেক্রেটারির কাছে একটা চিঠি এসেছে। ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কালচার। তাতে বলা হচ্ছে যে ২৫শে জুন সারা দেশ জুড়ে হোম মিনিস্ট্রির নির্দেশ অনুসারে সংবিধান হত্যা দিবস পালন করা হবে।

Published on: Jun 18, 2025, 21:20:09 IST
By
Prefer HTon Google
Advertisement

সংবিধান হত্যা দিবস পালনের জন্য চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এনিয়ে তীব্র আপত্তি বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। বিশেষত সংবিধান হত্যা দিবস এই কথাটা নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি।

বুধবার সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্য়ায়, বাংলার মুখ্য়মন্ত্রী। (ANI Photo) (utpal sarkar)
বুধবার সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্য়ায়, বাংলার মুখ্য়মন্ত্রী। (ANI Photo) (utpal sarkar)

মমতা বন্দ্যোপাধ্য়ায় নবান্ন থেকে বলেন, 'আমাদের চিফ সেক্রেটারির কাছে একটা চিঠি এসেছে। ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কালচার। তাতে বলা হচ্ছে যে ২৫শে জুন সারা দেশ জুড়ে হোম মিনিস্ট্রির নির্দেশ অনুসারে সংবিধান হত্যা দিবস পালন করা হবে। কারণ এটা নাকি এমার্জেন্সির ৫০ বছর। যদিও এটা ২০২৪ এ হয়ে গিয়েছে। …রাজনৈতিক উদ্দেশ্য কতকগুলি আছে। আমার বক্তব্যটা হচ্ছে সংবিধান হত্যা এই কথায় আপত্তি আছে। মার্ডার অফ আওয়ার রেসপেকটেড কনস্টিটিউশন, যেটা আমাদের গণতন্ত্রের পিলার,…কী করে তারা বলেন মার্ডার অফ কনস্টিটিউশন। সংবিধান হত্য়া বলাটা আমার আপত্তি আছে। চিঠিতে বলা আছে ২৫শে জুন সব জায়গায় পালন করতে হবে। কী পালন করতে হবে?

‘আমরা বলি না চোর কি মায়ে জোর সে বলে…আমিও তখন কংগ্রেস করতাম। এমার্জেন্সিদেশের মানুষ মানেননি। এমার্জেন্সি হত্যা দিবস করতে পারত, সেটা না করে সংবিধান হত্যা দিবস করছে, এটা আমার আপত্তি আছে। আমি নিন্দা করছি। ..সংবিধান হত্যা দিবস হিসাবে ওরা ফিল্ম দেখাবে। আজকে কি দেশে গণতন্ত্র আছে? তাহলে তো রোজই গণতন্ত্র হত্যা দিবস পালন হতে পারে। প্রতিদিন গণতন্ত্রকে হত্যা করছে। তারা রাজ্যের অর্থনীতিকে ধ্বংস করছে। আপনারা কী গণতন্ত্রকে শক্তিশালী করছেন। নিজেদের পরিকল্পিত নকল একটা ধর্ম মানুষের উপর চাপিয়ে দিয়ে আপনারা আপনাদের নিজের অ্য়াজেন্ডা চাপিয়ে দিচ্ছেন। আপনারা মিথ্যা কথা বলেন। আপনারা ভারতের সংসদও ছিনিয়ে নিয়েছেন। নতুন বানিয়েছেন। মনে হয়নি ওটা হেরিটেজ ছিল ভাঙা উচিত নয়।…আপনাদের লজ্জা পাওয়া দরকার। আপনারা বলছেন মিডিয়াকে হত্যা করা হয়েছিল। আমি ডিসএগ্রি(Disagree) করছি না কোথাও কোথাও বাড়াবাড়ি করা হয়েছিল। এখন কি কোনও নিরপেক্ষ মিডিয়া আছে? আপনারা সব ক্যাপচার করেছেন। আমরা কিছু জনকে শ্রদ্ধা করছি যারা এখনও নিরপেক্ষ। হমারা দেশ মে সব বলতে হ্যায় গোদি মিডিয়া হো গয়ে হ্যায়।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe