রাজ্যে ১৫ বুথে ইতিমধ্যেই পুনরায় নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। এদিকে, ফলতা বিধানসভা ভোট নিয়ে নতুন করে এক নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। ফলতায় ফের ২১ মে হবে ভোট গ্রহণ। এমনই নির্দেশ দিয়েছে কমিশন। কমিশন সাফ বলছে, ফলতা বিধানসভা কেন্দ্রে যে ভোটগ্রহণ হয়েছে, তা পুরোটাই বাতিল করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ, শনিবার পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রের সমস্ত ২৮৫টি ভোটকেন্দ্রে পুনরায় ভোট হবে।

ফলতা বিধানসভায় ভোটগ্রহণ যেহেতু ২১ মে, তাই রাজ্যে ৪ মের ভোট গণনা ২৯৩ টি আসনে হবে। এরপর ২১ মে ফলতায় হবে ফের ভোট। ফলতায় ফের ২৪ মে হবে ভোট গণনা। ২১ মে, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এদিকে, ভোটের পরও অশান্তি পিছু ছাড়েনি ফলতাকে। শুক্রবার সূত্রপাত। দফায় দফায় উত্তেজনা ছড়ায় ফলতায়। বিজেপি কর্মীদের উপর মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল ফলতার হাশিমনগর। এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি। হুমকি, ভয় দেখানোর অভিযোগও তুলেছেন তাঁরা। অন্যদিকে, বেশ কিছু রিপোর্ট দাবি করছে ফলতায় পুনর্নির্বাচন সংক্রান্ত স্ক্রুটিনিতে চাঞ্চল্যকর তথ্য ধরা পড়েছে। স্ক্রুটিনি প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে যান কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তিনি রিপোর্ট পাঠান দিল্লিতে। এরপরই ফলতা ঘিরে এমন পদক্ষেপ করে কমিশন। এর আগে, ফলতায় বেশ কয়েকটি বুথে ইভিএমে টেপ লাগিয়ে বিভিন্ন দলের প্রতীক ঢেকে দেওয়ার অভিযোগ ওঠে।
উল্লেখ্য, দ্বিতীয় দফা ভোটের শুরু থেকেই খবরের শিরোনাম কেড়েছএ দক্ষিণ ২৪ পরগনার ফলতা। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা সেখানে দায়িত্ব পেতেই ফলতা ঘিরে লাইমলাইট তৈরি হয়। এদিন, ডায়মন্ডহারবার, মগরাহাট বিধানসভা মিলিয়ে ১৫ বুথে পুনরায় নির্বাচন হয়। তবে স্থানীয়রা অভিযোগে সরব হতেই তপ্ত হয় ফলতা।
{{/usCountry}}উল্লেখ্য, দ্বিতীয় দফা ভোটের শুরু থেকেই খবরের শিরোনাম কেড়েছএ দক্ষিণ ২৪ পরগনার ফলতা। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা সেখানে দায়িত্ব পেতেই ফলতা ঘিরে লাইমলাইট তৈরি হয়। এদিন, ডায়মন্ডহারবার, মগরাহাট বিধানসভা মিলিয়ে ১৫ বুথে পুনরায় নির্বাচন হয়। তবে স্থানীয়রা অভিযোগে সরব হতেই তপ্ত হয় ফলতা।
{{/usCountry}}