...
...
Next Story

Republic Day 2026 parade weapon system: দিল্লিতে ব্রহ্মস, সূর্যাস্ত্র; কলকাতায় ‘ভৈরব’- প্রজাতন্ত্র দিবস ‘তাণ্ডব’ ভারতের

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভৈরব ব্যাটেলিয়ন থাকছে। থাকবে 'সূর্যাস্ত্র' রকেট লঞ্চার সিস্টেমও। দিল্লির কর্তব্য পথের মতো কলকাতার রেড রোডেও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হবে। আর তাতে বিভিন্ন অস্ত্রশস্ত্র প্রদর্শিত হবে।

Published on: Jan 25, 2026, 23:55:12 IST
Advertisement

দিল্লিতে 'ব্রহ্মস', 'আকাশ' ওয়েপন সিস্টেম, 'সূর্যাস্ত্র' রকেট লঞ্চার সিস্টেম; কলকাতায় নয়া 'ভৈরব' ব্যাটেলিয়ন- প্রজাতন্ত্র দিবসে নিজের সামরিক ক্ষমতা দেখাতে তৈরি ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় ভারতের উন্নয়নের যাত্রা, সাংস্কৃতিক বৈচিত্র্য, সামরিক শক্তিকে তুলে ধরা হবে। বিশেষত অপারেশন সিঁদুরের সময় যে সব অস্ত্রের কাছে পাকিস্তান মাত হয়েছিল, সেগুলিও তুলে ধরা হবে দিল্লির কর্তব্য পথে। সেইসঙ্গে প্রথমবারের জন্য প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নয়া ভৈরব লাইট কম্যান্ডো ব্যাটেলিয়ন এবং শক্তিবান রেজিমেন্ট যোগ দেবে।

রেড রোডেও ভারতের সামরিক শক্তির ক্ষমতা দেখানো হবে

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভৈরব ব্যাটেলিয়ন থাকছে। থাকবে 'সূর্যাস্ত্র' রকেট লঞ্চার সিস্টেমও। (ছবি সৌজন্যে পিটিআই এবং হিন্দুস্তান টাইমস)
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভৈরব ব্যাটেলিয়ন থাকছে। থাকবে 'সূর্যাস্ত্র' রকেট লঞ্চার সিস্টেমও। (ছবি সৌজন্যে পিটিআই এবং হিন্দুস্তান টাইমস)

আর নয়া 'ভৈরব' ব্যাটেলিয়ন শুধুমাত্র দিল্লির কর্তব্য পথে নয়, কলকাতার রেড রোডের কুচকাওয়াজেও নিজের ক্ষমতা প্রদর্শন করবে। প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, রেড রোডের কুচকাওয়াজে ভারতীয় সামরিক বাহিনীর শক্তি ও ক্ষমতা তুলে ধরা হবে। জাতীয় সুরক্ষা, আত্মনির্ভরতা এবং প্রযুক্তির উন্নতির ক্ষেত্রে ভারত যে কতটা বদ্ধপরিকর, সেটার সাক্ষী থাকবে রেড রোড।

আকর্ষণের কেন্দ্রে ভৈরব ব্যাটেলিয়ন

সেই কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ হবে ষষ্ঠ ভৈরব ব্যাটেলিয়ন। যে ব্যাটেলিয়ন তুলে ধরবে যে কীভাবে ভারতীয় সেনা আরও ভয়ংকর ও প্রযুক্তি-নির্ভর বাহিনী হয়ে উঠেছে। প্রতিরক্ষা মন্ত্রকের ওই আধিকারিক জানিয়েছেন, যেখানে কাজটা কঠিন, পরিস্থিতি অত্যন্ত জটিল, সেখানে চিরাচরিত পদাতিক বাহিনী ও বিশেষজ্ঞ বাহিনীর মধ্যে সেতু হয়ে কাজ করবে। চোখের পলক ফেলার আগেই নিখুঁতভাবেই কীভাবে শত্রুপক্ষের মোকাবিলা করতে হবে এবং কীভাবে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়ে শত্রুপক্ষকে ধরাশায়ী করে দিতে হবে, তা তুলে ধরবে ষষ্ঠ ভৈরব ব্যাটেলিয়ন।

এয়ার ডিফেন্স সিস্টেমও প্রদর্শিত হবে কলকাতায়

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe