কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার প্রবীর চট্টোপাধ্যায়ের দেহ উদ্ধার ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। কলকাতা পুলিশের এই অবসরপ্রাপ্ত পুলিশ কমিশনারের দেহ বাঘাযতীন ও নিউ গড়িয়া স্টেশনের মাঝ থেকে। তাঁর মৃত্যু ঘিরে উঠছে নানান প্রশ্ন। ঘটনা দুর্ঘটনা, নাকি আত্মহত্যা,তা নিয়ে বহু প্রশ্ন উঠছে।

কলকাতা পুলিশের প্রাক্তন কর্তা ৭৩ বছর বয়সী প্রবীর চট্টোপাধ্যায়ের দেহ ২৮ নভেম্বর, শনিবার বিকেল সাড়ে ৪ টের একটু পরে শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন ও নিউ গড়িয়া স্টেশনের মাঝে রেললাইন থেকে উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। তিনি বাঁশদ্রোণী থানা এলাকার বাসিন্দা ছিলেন।
আপাতত গোটা বিষয়টির তদন্ত চলছে। তবে বেশ কিছু সূত্রের দাবি, অনুমান করা হচ্ছে, ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে প্রবীর চট্টোপাধ্যায়ের এই মর্মান্তিক পরিণতি হয়েছে। কিন্তু কী ভাবে ট্রেনের ধাক্কা লাগলো তা এখনও স্পষ্ট নয়। এদিকে, এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। রবিবার তাঁর দেহের ময়নাতদন্ত করা হবে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, দুর্ঘটনার পরে প্রথমে রেল পুলিশ দেহ খুঁজে পায় দেহ।
অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের আগেই স্ত্রী বিয়োগ ঘটেছে। তাঁর মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। এর আগে, বাড়ি থেকে বার হওয়ার আগে তিনি একটি চিঠি লিখে বের হন বলে জানা গিয়েছে। দেহ উদ্ধারের পরে মৃতের মেয়ে এবং পরিবারের সঙ্গে কথা বলে তাঁর পরিচিতি সম্পর্কে নিশ্চিত হয় রেল পুলিশ। তবে মৃত্যু ঘিরে তদন্ত চলছে, মৃত্যুর কারণ নিয়েও চলছে খোঁজ।
ABOUT THE AUTHOR
শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।