আর জি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। মঙ্গলবার দুপুরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির হন তিনি। কপালে তিলক লাগিয়ে তদন্তকারী সংস্থার দফতরে ঢুকতে দেখা যায় তাঁকে। প্রায় ন'ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। রাত ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান সন্দীপ। তবে সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি। সূত্রের খবর, তদন্তের স্বার্থে তাঁকে ফের তলব করতে পারে ইডি। আর জি করের আর্থিক দুর্নীতির তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ নথি ও লেনদেনের সূত্র ধরে তাঁকে প্রশ্ন করা হয়েছে বলে খবর।

মঙ্গলবার দুপুর সাড়ে ১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন সন্দীপ। যদিও এর আগে সকাল ১১টায় হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। নির্ধারিত সময়ে সন্দীপের আইনজীবী ইডির দফতরে পৌঁছলেও তিনি আসেননি। পরে অবশ্য তদন্তকারীদের মুখোমুখি হন প্রাক্তন অধ্যক্ষ।
কী জানতে চায় ইডি?
ইডি সূত্রে খবর, আর জি কর মেডিক্যাল কলেজের আর্থিক লেনদেন এবং হাসপাতালের অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর অভিযোগ খতিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থা। সন্দীপ ঘোষের আমলে হাসপাতালের বিভিন্ন কেনাকাটা, যন্ত্রপাতি সংগ্রহ এবং টেন্ডার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন রয়েছে তদন্তকারীদের। বিশেষ করে সরকারি অর্থ কী ভাবে খরচ হয়েছে, কোন সংস্থাকে কীসের ভিত্তিতে কাজের বরাত দেওয়া হয়েছিল এবং সেই লেনদেনে কোনও অনিয়ম হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
ইডির দাবি, হাসপাতালের আর্থিক লেনদেন সংক্রান্ত নথির সঙ্গে সন্দীপ ঘোষের বক্তব্য মিলিয়ে দেখা হবে। তাঁর ভূমিকা এবং আর্থিক লেনদেনের বিভিন্ন সূত্রও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে ৪ নভেম্বর তাঁকে হাজিরার নোটিস পাঠিয়েছিল ইডি। কিন্তু সেদিন তিনি হাজির হননি। বরং তদন্তকারীদের কাছে ১৫ দিন অতিরিক্ত সময় চেয়ে আবেদন জানিয়েছিলেন। পরে দ্বিতীয়বারের নোটিস পেয়ে মঙ্গলবার হাজির হন তিনি।
সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন সন্দীপ
উল্লেখ্য, ২০২৪ সালের অগস্টে আর জি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। পাশাপাশি হাসপাতালের আর্থিক দুর্নীতি, বায়োমেডিক্যাল বর্জ্য নিষ্পত্তি, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং স্বজনপোষণের মতো একাধিক অভিযোগ সামনে আসে। কলকাতা হাই কোর্টের নির্দেশে এই আর্থিক দুর্নীতির তদন্তভার নেয় সিবিআই। তদন্তের পর গ্রেফতার করা হয় সন্দীপকে। পরে আর্থিক দুর্নীতির মামলায় ১৬ অক্টোবর সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে।
{{/usCountry}}উল্লেখ্য, ২০২৪ সালের অগস্টে আর জি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। পাশাপাশি হাসপাতালের আর্থিক দুর্নীতি, বায়োমেডিক্যাল বর্জ্য নিষ্পত্তি, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং স্বজনপোষণের মতো একাধিক অভিযোগ সামনে আসে। কলকাতা হাই কোর্টের নির্দেশে এই আর্থিক দুর্নীতির তদন্তভার নেয় সিবিআই। তদন্তের পর গ্রেফতার করা হয় সন্দীপকে। পরে আর্থিক দুর্নীতির মামলায় ১৬ অক্টোবর সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে।
{{/usCountry}}তবে জামিন পেলেও আর্থিক দুর্নীতির তদন্ত থেমে নেই। সিবিআইয়ের পাশাপাশি এবার আর্থিক লেনদেনের দিকটি খতিয়ে দেখছে ইডি। ফলে সন্দীপের বক্তব্য তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
সন্দীপকে নিয়ে কী বললেন স্বাস্থ্যমন্ত্রী?
এ দিন সন্দীপ ঘোষকে ঘিরে মুখ খুলেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও। তাঁর বক্তব্য, সন্দীপ ঘোষের বিরুদ্ধে চুরির অভিযোগের বিষয়টি নতুন করে প্রমাণ করার প্রয়োজন নেই। হাসপাতালের বিভিন্ন সামগ্রী থেকে শুরু করে সিরিঞ্জ, ছুঁচ পর্যন্ত চুরির অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি। তবে কার মদতে এই দুর্নীতি হয়েছিল এবং সেই টাকার ভাগ কোথায় কোথায় পৌঁছেছিল, তা তদন্ত করে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।
সব মিলিয়ে আর জি করের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের দীর্ঘ জিজ্ঞাসাবাদ নতুন করে চর্চা শুরু করেছে। এবার তাঁর বয়ান এবং আর্থিক নথি খতিয়ে দেখে তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর।