...
...
Next Story

RG Kar Update: আরজি করের যে ইমারজেন্সি বিল্ডিংয়ে ঘটেছিল অভয়াকাণ্ড, সেই ভবনেই মদের আসর, নয়া ভিডিয়োয় তোলপাড়

RG Kar Latest Update: হাসপাতালের জরুরি বিভাগের ভবনের ভিতরে মদ্যপান ও পার্টি করার অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Published on: May 30, 2026, 08:55:20 IST
Advertisement

RG Kar: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে ঘিরে ফের নতুন বিতর্ক তৈরি হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের ভবনের ভিতরে মদ্যপান ও পার্টি করার অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি হিন্দুস্তান টাইমস বাংলার জন্য। তবে তা প্রকাশ্যে আসতেই হাসপাতালের প্রশাসনিক ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে ঘিরে ফের নতুন বিতর্ক তৈরি হয়েছে।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে ঘিরে ফের নতুন বিতর্ক তৈরি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাসপাতালের ক্যাজুয়াল্টি ভবনের পাঁচতলার একটি ঘরে কয়েক জন ব্যক্তি বসে আড্ডা দিচ্ছেন। তাঁদের সামনে প্লাস্টিকের গ্লাসে রঙিন পানীয় এবং খাবারের প্যাকেটও দেখা যায়। অভিযোগ, ওই ঘরেই মদের আসর বসেছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জরুরি বিভাগের উপরে অস্থিশল্য বিভাগের একটি কক্ষেই এই ঘটনার ভিডিয়ো রেকর্ড করা হয়েছিল।

ভিডিয়োতে যাঁকে দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে, তিনি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মীদের সুপারভাইজার রঞ্জিত গোঁসাই। বর্তমানে তিনি ফেসিলিটি ম্যানেজারের দায়িত্বে ছিলেন। অভিযোগ, কয়েক জন পরিচিত ব্যক্তিকে নিয়ে তিনি ওই ঘরে বসে মদ্যপান এবং পরে খাবারের আয়োজন করেছিলেন। ভিডিওতে তাঁকে নিজেকে তৃণমূলের এক প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ বলেও পরিচয় দিতে শোনা গিয়েছে বলে দাবি করা হয়েছে। অভিযুক্ত রঞ্জিত গোঁসাইয়ের দাবি, সেটি তাঁর জন্মদিন উপলক্ষে একটি ছোট অনুষ্ঠান ছিল। তবে গ্লাসে কী ছিল বা ঠিক কোথায় অনুষ্ঠান হয়েছিল, তা তাঁর মনে নেই বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন।

উল্লেখযোগ্যভাবে, যে ইমার্জেন্সি ভবনকে ঘিরে এই বিতর্ক, ২০২৪ সালের ৯ অগস্ট সেই একই ভবনে কর্তব্যরত অবস্থায় এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল। ফলে নতুন এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর হাসপাতালের পরিবেশ ও প্রশাসনিক নজরদারি নিয়ে ফের তীব্র আলোচনা শুরু হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe