...
...
Next Story

RG Kar Murder-Rape Case: আরজি করে চিকিৎসক খুন-ধর্ষণ মামলায় নয়া মোড়, ৩ সদস্যের সিট গঠনের নির্দেশ হাই কোর্টের

আদালতের নির্দেশ, ৪৮ ঘণ্টার মধ্যে এই সিট (স্পেশাল ইনভেস্টিগেটিং টিম) গঠন করতে হবে এবং খতিয়ে দেখতে হবে, প্রথম দিকের তদন্তে কোনও গাফিলতি, প্রমাণ লোপাট বা তথ্য চেপে যাওয়ার চেষ্টা হয়েছিল কি না।

Published on: May 22, 2026, 08:23:36 IST
Advertisement

আরজি কর কাণ্ডে ফের নতুন মোড়। কলকাতা হাই কোর্ট এবার সিবিআইকে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ, ৪৮ ঘণ্টার মধ্যে এই সিট (স্পেশাল ইনভেস্টিগেটিং টিম) গঠন করতে হবে এবং খতিয়ে দেখতে হবে, প্রথম দিকের তদন্তে কোনও গাফিলতি, প্রমাণ লোপাট বা তথ্য চেপে যাওয়ার চেষ্টা হয়েছিল কি না।

আরজি কর মামলায় উচ্চ আদালতের নির্দেশ, ৪৮ ঘণ্টার মধ্যে এই সিট (স্পেশাল ইনভেস্টিগেটিং টিম) গঠন করতে হবে
আরজি কর মামলায় উচ্চ আদালতের নির্দেশ, ৪৮ ঘণ্টার মধ্যে এই সিট (স্পেশাল ইনভেস্টিগেটিং টিম) গঠন করতে হবে

বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালত জানিয়েছে, সিট-এর নেতৃত্বে থাকতে হবে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার এক আধিকারিককে। আগামী ২৫ জুনের মধ্যে আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। হাই কোর্ট জানিয়েছে, প্রয়োজনে নিহতের পরিবার কিংবা খুনে সাজাপ্রাপ্ত–সকলকেই নতুন করে জিজ্ঞাসাবাদ করতে পারবেন তদন্তকারী অফিসাররা।

নিহত চিকিৎসকের পরিবার দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিল, সিবিআই তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ দিক উপেক্ষিত হয়েছে এবং কলকাতা পুলিশের প্রাথমিক তদন্তের অনেক বিষয় কার্যত মেনে নেওয়া হয়েছে। সেই কারণেই তাঁরা নতুন করে তদন্তের দাবি জানান। আদালতও পর্যবেক্ষণে জানায়, পরিবারের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আদালতে নির্যাতিতার পরিবারের তরফ থেকে দাবি করা হয়, সেদিন সকালে চিকিৎসক তরুণীর মায়ের কাছে তিনটি কল এসেছিল। তাতে একেকবার একেক রকম তথ্য দেওয়া হয়। গোটা ঘটনায় কোনও না কোনও অসৎ উদ্দেশ্য বা গরমিল ছিল। এই আবহে উচ্চ আদালতের বিচারপতির পর্যবেক্ষণ, '৭ অক্টোবর, ২০২৪-এ নিম্ন আদালতে চার্জশিট জমা পড়েছে। তারপরেও সিবিআই এখনও তদন্ত করছে? তার মানে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি?'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe