...
...
Next Story

Ritabrata on Firhad Hakim: মেয়র পদ থেকে ফিরহাদের পদত্যাগের পর জল্পনা বাড়িয়ে দিলেন 'আসল তৃণমূলের' ঋতব্রত

ঋতব্রত বলেন, ফিরহাদের পদত্যাগের বিষয়টি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই তিনি জেনেছেন। বিষয়টি নিয়ে এখনও তাঁদের মধ্যে কোনও আলোচনা হয়নি। তবে সুযোগ হলে তিনি ফোন করবেন বলেও জানান। তাঁর এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, ভবিষ্যতে কোনও নতুন সমীকরণ তৈরি হতে চলেছে কি না।

Published on: Jun 6, 2026, 08:42:44 IST
Advertisement

Ritabrata on Firhad Hakim: কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সেই জল্পনায় আরও ইন্ধন জুগিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, খুব শীঘ্রই ফিরহাদ হাকিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন।

ঋতব্রত বলেন, ফিরহাদের পদত্যাগের বিষয়টি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই তিনি জেনেছেন।
ঋতব্রত বলেন, ফিরহাদের পদত্যাগের বিষয়টি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই তিনি জেনেছেন।

ঋতব্রত বলেন, ফিরহাদের পদত্যাগের বিষয়টি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই তিনি জেনেছেন। বিষয়টি নিয়ে এখনও তাঁদের মধ্যে কোনও আলোচনা হয়নি। তবে সুযোগ হলে তিনি ফোন করবেন বলেও জানান। তাঁর এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, ভবিষ্যতে কোনও নতুন সমীকরণ তৈরি হতে চলেছে কি না।

শুক্রবার দুপুরে কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের কাছে পদত্যাগপত্র জমা দেন ফিরহাদ হাকিম। গত কয়েকদিন ধরেই তাঁর ইস্তফা নিয়ে নানা জল্পনা চলছিল। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই দলের ভিতরে ও কলকাতা পুরসভার প্রশাসনিক কাঠামোয় অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছিল। সেই পরিস্থিতির মধ্যেই মেয়র পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।

রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিও গত কয়েক সপ্তাহে দ্রুত বদলেছে। তৃণমূলের একাংশ বিধায়ক স্পিকারের কাছে চিঠি দিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করেছেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তাঁরা এখন বিধানসভায় বিরোধী শিবিরের প্রতিনিধিত্ব করছেন। সেই পর্বে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার দায়িত্ব পেয়েছেন।

যদিও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ফিরহাদ হাকিমকে দলের মধ্যে সম্মানজনক দায়িত্ব দেওয়া হবে। অন্যদিকে ঋতব্রত স্মরণ করিয়ে দিয়েছেন, তাঁর সঙ্গে ফিরহাদের পরিচয় বহু পুরনো। ১৯৯৮ সাল থেকেই তাঁদের সম্পর্ক রয়েছে বলে তিনি জানান। ফলে ভবিষ্যতে দুই নেতার মধ্যে কোনও নতুন রাজনৈতিক বোঝাপড়া তৈরি হয় কি না, তা নিয়ে এখন জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe