...
...
Next Story

RRB Exam Date Update: রেলের নিয়োগ পরীক্ষায় বড়সড় পরিবর্তন, ৬০০০-র বেশি শূন্যপদ, কী কী নথি লাগবেই?

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করল। আরআরবির তরফে জানানো হয়েছে যে টেকনিশিয়ান গ্রেড-১ সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড ৩-র সিবিটি (কম্পিউটারাইজড) পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে।

Published on: Feb 25, 2026, 15:45:23 IST
Advertisement

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করল। আরআরবির তরফে জানানো হয়েছে যে টেকনিশিয়ান গ্রেড-১ সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড ৩-র সিবিটি (কম্পিউটারাইজড) পরীক্ষা আগামী ৬ মার্চ, আগামী ৯ মার্চ, আগামী ১০ মার্চ এবং আগামী ১৩ মার্চ হবে। প্রাথমিকভাবে বলা হয়েছিল যে ৫ মার্চ থেকে ৯ মার্চের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড-১ সিগন্যালের ১৮৩টি শূন্যপদ এবং টেকনিশিয়ান গ্রেড ৩-র ৬,০৫৫টি শূন্যপদ পূরণ করা হবে।

কীভাবে নিয়োগ প্রক্রিয়া চলবে?

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Southern Railways)
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Southern Railways)

১) লিখিত পরীক্ষা (সিবিটি), মেডিকেল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে।

২) সিবিটিতে নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য এক-তৃতীয়াংশ নম্বর কেটে নেওয়া হবে।

৩) টেকনিশিয়ান গ্রেড-১ সিবিটি পরীক্ষার জন্য ৯০ মিনিট বরাদ্দ থাকবে।

৪) মোট থাকবে ১০০টি প্রশ্ন।

৫) যোগ্যতা অর্জনের জন্য অসংরক্ষিত বিভাগের প্রার্থীদের ৪০ শতাংশ নম্বর, অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) প্রার্থীদের ৩০ শতাংশ নম্বর, তফসিলি প্রার্থীদের ৩০ শতাংশ নম্বর এবং তফসিলি উপজাতি প্রার্থীদের ২৫ শতাংশ নম্বর নম্বর পেতে হবে।

৬) কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ১০টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে ১৫টি প্রশ্ন, কম্পিউটার এবং অ্যাপ্লিকেশন থেকে ২০টি প্রশ্ন, অঙ্ক থেকে ২০টি প্রশ্ন, বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং থেকে ৩৫টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের পূর্ণমান হবে এক।

৭) টেকনিশিয়ান গ্রেড ৩-র সিবিটি পরীক্ষার জন্য মিলবে ৯০ মিনিট। থাকবে ১০০টি প্রশ্ন।

গতবারের মতো এবারও আরআরবি টেকনিশিয়ান রিক্রুটমেন্টে থাকবে মাত্র একটি পেপার। এটি আবেদনকারীদের জন্য একটি বড় স্বস্তির বিষয়। ২০১৮ সালে যখন ২৬,০০০ এএলপি টেকনিশিয়ান নিয়োগ করা হয়েছিল, তখন টেকনিশিয়ান পদের জন্য একটি দু'ধাপের সিবিটি পরীক্ষা নেওয়া হয়েছিল।

পরীক্ষার সময় কী কী বিষয় মাথায় রাখতে হবে?

১) পরীক্ষার চারদিন আগে থেকে কল-লেটার ডাউনলোড করা যাবে।

২) আবেদনপত্রে উল্লেখ থাকা সচিত্র পরিচয়পত্র নিয়ে যেতে হবে, নাহলে প্রার্থীদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

৩) বিজ্ঞপ্তিতে আবেদনের পর্যায়ে আধার যাচাই সম্পন্ন করা প্রার্থীদের ইউআইডিএআই সিস্টেমে আধার আনলক স্ট্যাটাসে রয়েছে কিনা তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe