Industrialists on Kolkata Ring Road: কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গডকড়ি প্রস্তাবিত ২৫০ কিলোমিটার দীর্ঘ কলকাতা রিং রোড প্রকল্পের ঘোষণা করার পর থেকেই বাংলার শিল্পমহল ও রিয়েল এস্টেট ক্ষেত্রের শীর্ষ কর্তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। আনুমানিক ১৪,০০০ কোটি টাকা ব্যয়ে এই মেগা প্রকল্প কলকাতা তথা সমগ্র পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক গতিপ্রকৃতিতে বড়সড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শহরের প্রান্তিক অঞ্চলগুলির সঙ্গে মূল মহানগরীর সংযোগ জোরদার হলে আবাসন, বাণিজ্য, লজিস্টিকস এবং শি ল্পের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলবে বলে আশাবাদী বাংলার অগ্রণী তিন রিয়েল এস্টেট কর্ণধার - অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, কেভেন্টার গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ময়ঙ্ক জালান এবং পূর্তি রিয়েলটির ম্যানেজিং ডিরেক্টর মহেশ আগরওয়াল।

কেভেন্টার গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর বলেন, ‘বাংলার জন্য এই প্রস্তাবিত ২৫০ কিমির রিং রোড সঠিক সময় এসেছে এবং কলকাতার পরিকাঠামো ও রিয়েল এস্টেট মানচিত্রে এটি গেমচেঞ্জার হয়ে উঠতে পারে।' দিল্লি, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুর রিং রোড নির্মাণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, কৌশলগত সড়ক পরিকাঠামো কীভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি, শহর সম্প্রসারণ এবং রিয়েল এস্টেট উন্নয়নে অনুঘটকের কাজ করে, তা ওই শহরগুলি প্রমাণ করেছে। একই ধরনের উন্নয়ন কলকাতাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারে এবং শহরে এক উল্লেখযোগ্য রূপান্তর ঘটাতে পারে।
তাঁর কথায়, রিয়েল এস্টেটের আর্থিক বৃদ্ধি সর্বদা কানেক্টিভিটি বা যোগাযোগ ব্যবস্থাকে অনুসরণ করে। শহরের প্রান্তিক অঞ্চলগুলিতে যাতায়াত সহজ হলে আবাসিক, বাণিজ্যিক, শিল্প এবং ওয়্যারহাউজিং—সবক্ষেত্রেই নতুন সুযোগ তৈরি হবে। মানুষ ও পণ্য পরিবহণ দ্রুততর হলে এই অঞ্চল শিল্প ও ওয়্যারহাউজিং লগ্নির কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে, যার ফলে স্থানীয় ব্যবসা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে। রাজ্যের শিল্পায়ন প্রচেষ্টা এবং নতুন বিনিয়োগ প্রচার নীতির প্রেক্ষাপটে এই পরিকাঠামোগত উদ্যোগ লগ্নিকারী ও ডেভেলপারদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। সময়মতো কাজ শেষ করা, মসৃণ জমি অধিগ্রহণ এবং মেট্রো ও অন্যান্য পরিবহণ নেটওয়ার্কের সঙ্গে সমন্বয় সাধন করা গেলে এই রিং রোড বাংলার অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তব সুযোগে রূপান্তরিত করতে পারবে বলে মনে করেন তিনি।
একইসুরে পূর্তি রিয়েলটির ম্যানেজিং ডিরেক্টর মনে করেন, বৃহত্তর মহাসড়ক উন্নয়ন উদ্যোগের পাশাপাশি প্রস্তাবিত ২৫০ কিমির কলকাতা রিং রোডের ঘোষণা পশ্চিমবঙ্গের পরিকাঠামোকে শক্তিশালী করবে এবং এলাকার অর্থনৈতিক কাঠামোকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মধ্যে সংযোগ বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়েগুলিকে যুক্ত করলে যানজট কমবে এবং যাত্রী ও পণ্য পরিবহণ আরও মসৃণ হবে।
{{/usCountry}}একইসুরে পূর্তি রিয়েলটির ম্যানেজিং ডিরেক্টর মনে করেন, বৃহত্তর মহাসড়ক উন্নয়ন উদ্যোগের পাশাপাশি প্রস্তাবিত ২৫০ কিমির কলকাতা রিং রোডের ঘোষণা পশ্চিমবঙ্গের পরিকাঠামোকে শক্তিশালী করবে এবং এলাকার অর্থনৈতিক কাঠামোকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মধ্যে সংযোগ বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়েগুলিকে যুক্ত করলে যানজট কমবে এবং যাত্রী ও পণ্য পরিবহণ আরও মসৃণ হবে।
{{/usCountry}}তাঁর মতে, এই প্রকল্পের প্রভাব নির্ধারিত শহরের সীমা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। বোম্বে রোড, হুগলি, হাওড়া, ব্যারাকপুর বেল্ট, ডানকুনি এবং আমতলা–জোকা অঞ্চলের মতো প্রান্তিক এলাকাগুলিকে মহানগরীর অর্থনীতির সঙ্গে যুক্ত করার সম্ভাবনা রয়েছে এর। উন্নত যোগাযোগ ব্যবস্থা আবাসিক প্রকল্পের পাশাপাশি বাণিজ্যিক কেন্দ্র, লজিস্টিকস পার্ক, ওয়্যারহাউজিং এবং শিল্প সহায়ক পরিকাঠামোর বিকাশে সহায়ক হবে। এই ক্রমবর্ধমান করিডরগুলি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প-সহ বিভিন্ন ব্যবসাকে আকৃষ্ট করবে, কর্মসংস্থান বাড়াবে এবং আবাসন ও নাগরিক পরিষেবার নতুন চাহিদা তৈরি করবে। তবে এর জন্য পরিকাঠামো উন্নয়নের সঙ্গে পরিকল্পিত নগরায়ন, দক্ষ নাগরিক পরিষেবা এবং জমির টেকসই ব্যবহারের সমন্বয় ঘটানোই হবে মূল চাবিকাঠি।
অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান জোর দিয়েছেন যাতায়াতের সময়ের ওপর। তাঁর মতে, একটি শহরে দূরত্ব প্রায়ই কিলোমিটারে নয়, বরং গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগছে, তার ওপর নির্ভর করে। কলকাতার চারপাশে প্রস্তাবিত এই রিং রোড সেই সমীকরণকে উল্লেখযোগ্যভাবে বদলে দিতে পারে—যানজট কমিয়ে, অর্থনৈতিক কেন্দ্রগুলিকে জুড়ে এবং প্রবৃদ্ধির নতুন ক্ষেত্র খুলে দিয়ে।
তিনি জানান, উন্নত যোগাযোগ ব্যবস্থার অর্থনীতির ওপর বহুগুণ প্রভাব বা গুণক প্রভাব থাকে। এটি মানুষ, পণ্য ও পরিষেবার যাতায়াত উন্নত করে; কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় প্রবেশাধিকার বাড়ায় এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে বৃহত্তর বাজারে পৌঁছাতে সাহায্য করে। এর ফলে উৎপাদন, লজিস্টিকস, বাণিজ্য, আতিথেয়তা এবং রিয়েল এস্টেট ক্ষেত্রে বিনিয়োগ উৎসাহিত হতে পারে, যা কর্মসংস্থান ও উদ্যোগের নতুন পথ খুলে দেবে। কলকাতার ক্ষেত্রে সবচেয়ে বড় সুযোগটি রয়েছে প্রতিষ্ঠিত কেন্দ্রগুলির বাইরে অর্থনৈতিক কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার মধ্যে। আরও বেশি এলাকা নাগালের মধ্যে এলে আরও বেশি জনগোষ্ঠী শহরের উন্নয়নে অংশ নিতে এবং তার সুফল পেতে পারবেন।