...
...
Next Story

Sabyasachi Chakraborty Latest Update: তোলাবাজি মামলায় সব্যসাচীর চাপ দ্বিগুণ, পুলিশের পর প্রাথমিক তদন্তে নামল ইডি

সব্যসাচীর মামলায় নজর দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, পুলিশের এফআইআর-সহ মামলার গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করে ইতিমধ্যেই প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে ইডি। যদিও এখনও পর্যন্ত পৃথকভাবে কোনও ইসিআইআর (ECIR) বা আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি।

Published on: Jun 29, 2026, 12:49:25 IST
Advertisement

প্রাক্তন বিধায়ক ও বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। কলকাতা পুলিশের তদন্তে বিপুল সম্পত্তি, অস্বাভাবিক আর্থিক লেনদেন এবং কোটি টাকার সোনার হদিশ মিলেছে। এরই মধ্যে মামলায় নজর দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, পুলিশের এফআইআর-সহ মামলার গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করে ইতিমধ্যেই প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে ইডি। যদিও এখনও পর্যন্ত পৃথকভাবে কোনও ইসিআইআর (ECIR) বা আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি।

সব্যসাচীর মামলায় নজর দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। (Saikat Paul)
সব্যসাচীর মামলায় নজর দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। (Saikat Paul)

চলতি মাসের শুরুতে তোলাবাজির অভিযোগে সব্যসাচী দত্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ অস্বীকার করলেও তদন্তে তাঁর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন নিয়ে অসঙ্গতির সন্ধান পান তদন্তকারীরা। এরপরই তাঁর পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। পাশাপাশি ফিক্সড ডিপোজিট, নগদ অর্থ ও অন্যান্য আর্থিক সম্পদ মিলিয়ে মোট প্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।

তদন্তে সবচেয়ে বড় চমক আসে নদিয়ার করিমপুরে তল্লাশি অভিযানে। গোপন সূত্রে খবর পেয়ে গত সোমবার গভীর রাতে তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার পৈতৃক বাড়িতে অভিযান চালায় পুলিশ। সাতজন পুলিশ আধিকারিক এবং ২১ জন পুলিশকর্মীর উপস্থিতিতে রাতভর চলে তল্লাশি। ধৃত সব্যসাচী দত্তকেও ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেই অভিযানে উদ্ধার হয় প্রায় তিন কেজি সোনার গয়না, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা। বিপুল পরিমাণ এই সোনা উদ্ধারের ঘটনায় তদন্ত নতুন মোড় নিয়েছে।

এই বিপুল সম্পদের উৎস, আর্থিক লেনদেনের প্রকৃতি এবং তোলাবাজির অভিযোগের সঙ্গে উদ্ধার হওয়া সম্পত্তির কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের পাশাপাশি ইডির প্রাথমিক অনুসন্ধান শুরু হওয়ায় সব্যসাচী দত্তের আইনি চাপ আরও বাড়ল বলেই মনে করছে তদন্তকারী মহল। আগামী দিনে অর্থ পাচার বা অবৈধ সম্পদ সংক্রান্ত অভিযোগে কেন্দ্রীয় তদন্ত আরও বিস্তৃত হতে পারে বলেও জোর জল্পনা শুরু হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks