...
...
Next Story

Chinmoy Krishna Das: 'আসলে চৈতন্যদেবকেই...,' তারেক সরকারের পদক্ষেপে প্রশ্ন, চিন্ময়কৃষ্ণের মুক্তি নিয়ে সরব শমীক

Chinmoy Krishna Das: সোমবার আচমকাই সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার সংশোধনাগারে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। এই প্রশাসনিক পদক্ষেপের নিয়ে এবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।

Published on: Nov 18, 2026, 21:22:06 IST
Advertisement

Chinmoy Krishna Das: ক্ষমতার অলিন্দে পালাবদলের পরও ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দুদের অবস্থার বিশেষ উন্নতি হয়নি। মৌলবাদীদের হামলায় এখনও তাঁরা বিপন্ন। এখনও সেখানে হিন্দু মন্দির, দেবদেবীর মূর্তি ভাঙচুরের মতো ঘটনা ঘটে চলেছে। তারেক রহমানের সরকার এলেও আড়াই বছর ধরে জেলবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর মুক্তি নিয়ে আইনি প্রক্রিয়া এগোয়নি এতটুকুও। একাধিক মামলায় এখনও জেলবন্দি বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী। কয়েকটি মামলায় জামির না মেলায় এতদিন চট্টগ্রামের কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন তিনি। সোমবার আচমকাই তাঁকে ঢাকার সংশোধনাগারে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। এই প্রশাসনিক পদক্ষেপের নিয়ে এবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।

বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য (ANI Photo) (saikat paul)
বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য (ANI Photo) (saikat paul)

বর্তমানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণায় অগ্নিগর্ভ বাংলাদেশ। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামি লিগের কর্মী, সদস্যরা দিকে দিকে হিংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে বলে অভিযোগ প্রশাসনের। এ নিয়ে শমীক ভট্টাচার্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আন্তর্জাতিক বিষয়। তবে ওখানে যে ঘোষ, বোস, মিত্ররা আছেন, চাকমারা আছেন, মতুয়ারা আছেন, তাঁরা আমাদের রক্তেরই। তাঁরা আজ বিপন্ন। ধর্মাচরণ, মন্দির ভাঙা – এসব চলছে। চাই এসব তাড়াতাড়ি বন্ধ হোক।' এরপরই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। বিজেপি সাংসদ বলেন, ‘ওখানে চিন্ময় প্রভুকে এতদিন ধরে জেলবন্দি করে রাখা হয়েছে। তিনি একজন হিন্দু সন্ন্যাসী, খুব ভালোভাবে শ্রীচৈতন্যদেবের কাজ করে চলেছেন। তাঁকে এভাবে অস্বীকার করার অর্থ আসলে চৈতন্যদেবকেই অস্বীকার করা। তিনি তাড়াতাড়ি মুক্তি পান, সেটাই চাই।'

ষোড়শ শতকে নবদ্বীপের শ্রীচৈতন্যদেব ওরফে নিমাইয়ের হাত ধরে ভক্তি আন্দোলনের ছোঁয়া পায় অবিভক্ত বাংলা। তাঁর কৃষ্ণপ্রেমই কালক্রমে মানবপ্রেমে উত্তীর্ণ হয়ে অহিংসতার পথ তৈরি করে। হিন্দু ধর্মের উদারতা বিশ্বকে চিনিয়েছিলেন শ্রীচৈতন্যদেব। সে অর্থে ধর্মীয় ভেদাভেদ ঘুচিয়ে সকল মানুষকে অহিংসা আর প্রেমের বন্ধনে আবদ্ধ করেছিলেন নবদ্বীপের সেই ভূমিপুত্র। পরবর্তীতে সেখানেই গড়ে ওঠে সেবামূলক প্রতিষ্ঠান ইসকন। যা ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে এখন গোটা বিশ্বে বিখ্যাত। চৈতন্যদেবের কার্যক্রম বিশ্বজুড়ে ছড়িয়ে দেন সেখানকার সন্ন্যাসীরা। বাংলাদেশে ঠিক সেই কাজটিই করেছেন সনাতন সংগঠনের প্রতিনিধি তথা ইসকনের যোগ থাকা সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভু। কিন্তু ২০২৪ সালে শেখ হাসিনা সরকার পতনের পর তাঁকে রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি করা হয়েছে। তাঁর মুক্তির দাবিতে বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও মিছিল হয়। কিন্তু তাঁর জামিন হয়নি। বিচারপ্রক্রিয়াও এগোচ্ছে না। সম্প্রতি তাঁকে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তরিত করা হয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks