...
...
Next Story

Sandeshkhali Arms Recovered: শাহজাহান-শওকত ঘনিষ্ঠ রমজান মোল্লাকে জেরা করে আরও ১২ বন্দুক পেল পুলিশের STF

রমজানকে জেরার ভিত্তিতে বাসন্তী থানার গাববুনিয়া এলাকার একটি ফাঁকা মাঠে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৭টি আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড গুলি। পরে চড়াবিদ্যায় রমজানের বাড়ির পাশের একটি পুকুরে অভিযান চালিয়ে আরও ৫টি বন্দুক উদ্ধার করা হয়।

Published on: Jun 11, 2026, 10:13:00 IST
Advertisement

সন্দেশখালি ও বাসন্তী এলাকায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের লাগাতার অভিযানে ফের বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। তদন্তকারীদের দাবি, ধৃত রমজান মোল্লাকে সঙ্গে নিয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত তল্লাশি চালিয়ে ১২টি বেআইনি আগ্নেয়াস্ত্র এবং ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসটিএফ সূত্রের দাবি, বাসন্তীর চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান সায়েরো মোল্লার স্বামী রমজান এই অস্ত্র কারবারের মূল চক্রী। তদন্তকারীদের অভিযোগ, তিনি শেখ শাহাজাহান ও শওকত মোল্লার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

আরও ১২টি বেআইনি আগ্নেয়াস্ত্র এবং ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আরও ১২টি বেআইনি আগ্নেয়াস্ত্র এবং ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এই রমজানকে জেরার ভিত্তিতে বাসন্তী থানার গাববুনিয়া এলাকার একটি ফাঁকা মাঠে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৭টি আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড গুলি। পরে চড়াবিদ্যায় রমজানের বাড়ির পাশের একটি পুকুরে অভিযান চালিয়ে আরও ৫টি বন্দুক উদ্ধার করা হয়। তদন্তকারী সংস্থার দাবি, জেরার সময় রমজান মোল্লা স্বীকার করেছেন যে পুকুর থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলি তাঁর কাছে রাখা হয়েছিল। যদিও এই দাবি এখনও আদালতে প্রমাণিত হয়নি।

এসটিএফের অনুমান, সরবেড়িয়া, সন্দেশখালি, বাসন্তী এবং জীবনতলা জুড়ে একটি সংগঠিত অস্ত্র সরবরাহ চক্র সক্রিয় ছিল এবং তার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রমজান মোল্লার। এলাকায় আরও অস্ত্র মজুত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এই উদ্ধার অভিযানের ফলে সন্দেশখালি ও সংলগ্ন এলাকায় বেআইনি অস্ত্র চক্র নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীরা এখন এই অস্ত্রগুলির উৎস, সম্ভাব্য ব্যবহার এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe