...
...
Next Story

Saokat Molla Update: ভাঙড় বিস্ফোরণ মামলায় 'পলাতক' ঘোষণা শওকত মোল্লাকে, বিএসএফকে তথ্য দিল এনআইএ

বৃহস্পতিবার সকাল থেকে শওকতের বাড়ি, দলীয় কার্যালয়-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হলেও তাঁর খোঁজ মেলেনি। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেই কারণে তাঁর সমস্ত তথ্য ইতিমধ্যেই বিএসএফের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে।

Published on: Jun 5, 2026, 10:50:08 IST
Advertisement

ভাঙড় বিস্ফোরণ মামলার তদন্তে বড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে পলাতক ঘোষণা করেছে সংস্থা। বৃহস্পতিবার সকাল থেকে তাঁর বাড়ি, দলীয় কার্যালয়-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হলেও তাঁর খোঁজ মেলেনি। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেই কারণে তাঁর সমস্ত তথ্য ইতিমধ্যেই বিএসএফের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শওকতের বাড়ি, দলীয় কার্যালয়-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হলেও তাঁর খোঁজ মেলেনি।
বৃহস্পতিবার সকাল থেকে শওকতের বাড়ি, দলীয় কার্যালয়-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হলেও তাঁর খোঁজ মেলেনি।

বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন কয়েকজন। সেই ঘটনার তদন্তে সম্প্রতি গতি এনেছে এনআইএ। এর আগে তদন্তের সূত্রে আহিদুল ইসলাম নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল।

বৃহস্পতিবার এনআইএ-র একাধিক দল ভাঙড়ে অভিযান চালায়। একটি দল শওকত মোল্লার বাড়ি ও সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। তবে তদন্তকারীরা পৌঁছানোর আগেই তিনি এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন বলে জানা যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তদন্তকারীরা তাঁর পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাড়িতে প্রবেশ করেন। পরে তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেষবার বাসন্তীর দিকে লাল পোশাকে মোটরবাইকে একজনের সঙ্গে যেতে দেখা গিয়েছিল শওকত মোল্লাকে। তদন্তকারীদের অনুমান, তিনি আত্মগোপনের চেষ্টা করছেন। স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী এলাকায় যাওয়ার চেষ্টা হয়েছিল, তবে পরে তিনি অন্যত্র সরে যান। বর্তমানে তিনি কোনও আত্মীয়ের বাড়িতে লুকিয়ে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks