...
...
Next Story

Saokat Mollah: এনআইএ হেফাজতে অনাহারে-অনিদ্রায় শওকত? সরাসরি অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

শুক্রবার রাতে শওকত মোল্লাকে গ্রেপ্তার করে এনআইএ। শনিবার তাঁকে আদালতে তোলা হলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতের নির্দেশ দেয় আদালত। বর্তমানে নিউটাউনের এনআইএ অফিসের সেলেই রাখা হয়েছে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ককে। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তারির পর থেকেই খুব কম কথা বলছেন শওকত।

Published on: Jun 7, 2026, 13:26:19 IST
Advertisement

ভাঙড়ের বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় এনআইএ-র হাতে গ্রেপ্তার হওয়ার পর প্রথম রাত মোটেই স্বস্তিতে কাটেনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার। সূত্রের খবর, নিউটাউনে এনআইএ-র হেফাজতে কার্যত অনাহার ও অনিদ্রার মধ্যেই রাত কাটিয়েছেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হলেও খুব বেশি কথা বলেননি। এর মধ্যেই শওকতের গ্রেপ্তারি নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তাঁর পরিবারের সদস্যরা।

ভাঙড়ের বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় এনআইএ-র হাতে গ্রেপ্তার হওয়ার পর প্রথম রাত মোটেই স্বস্তিতে কাটেনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার। (PTI)
ভাঙড়ের বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় এনআইএ-র হাতে গ্রেপ্তার হওয়ার পর প্রথম রাত মোটেই স্বস্তিতে কাটেনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার। (PTI)

শুক্রবার রাতে শওকত মোল্লাকে গ্রেপ্তার করে এনআইএ। শনিবার তাঁকে আদালতে তোলা হলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতের নির্দেশ দেয় আদালত। বর্তমানে নিউটাউনের এনআইএ অফিসের সেলেই রাখা হয়েছে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ককে। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তারির পর থেকেই খুব কম কথা বলছেন শওকত। যে সেলে তাঁকে রাখা হয়েছে, সেটি নিয়েও তিনি সন্তুষ্ট নন বলে খবর। শনিবার রাতে তিনি মাত্র একটি রুটি ও সামান্য তরকারি খেয়েছিলেন। এরপর দীর্ঘ সময় সেলের মধ্যে পায়চারি করতে দেখা যায় তাঁকে। প্রায় গোটা রাতই ঘুমোতে পারেননি বলে জানা গিয়েছে। ভোরের দিকে কিছুটা সময়ের জন্য চোখ লেগেছিল। রবিবার সকালে তাঁকে চা ও বিস্কুট দেওয়া হয়, যা তিনি খান।

শনিবার আদালতে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। সেই সময় শওকত শুধু সংক্ষিপ্তভাবে বলেন, “ভালো আছি।” তবে টানা জেরা, আদালতে যাতায়াত এবং গ্রেপ্তারির ধকল তাঁর চেহারায় স্পষ্ট বলে দাবি ঘনিষ্ঠদের। অন্যদিকে, এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছে। শওকত মোল্লার পরিবারের অভিযোগ, তাঁকে ভাঙড়ে প্রার্থী করার সিদ্ধান্তই শেষ পর্যন্ত তাঁর রাজনৈতিক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিবারের দাবি, ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে লড়ার ইচ্ছা প্রকাশ করলেও তাঁকে সেখানে টিকিট দেওয়া হয়নি। ভাঙড়ে প্রার্থী করা হয়েছিল, আর সেই সিদ্ধান্তের জেরেই পরবর্তীকালে বোমাবাজি ও হিংসার ঘটনাগুলির সঙ্গে তাঁর নাম জড়িয়ে যায়। এই প্রসঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁকে ‘ফাঁসানোর’ অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks