...
...
Next Story

Science Film Festival 2026: AI জগতকে চিনতে বিজ্ঞান চলচ্চিত্র উৎসব! হাতেকলমে কর্মশালাও হল সায়েন্স সিটিতে

Science Film Festival 2026: কলকাতার সায়েন্স সিটিতে আয়োজিত হল ‘বিজ্ঞান চলচ্চিত্র উৎসব ২০২৬’। আজ সায়েন্স সিটির মিনি অডিটোরিয়ামে বিশেষ বিজ্ঞান চলচ্চিত্র প্রদর্শনী এবং কর্মশালা হয়।

Published on: Nov 27, 2026, 17:03:14 IST
Advertisement

Science Film Festival 2026: প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) কীভাবে কাজ করে এবং দৈনন্দিন জীবনে এর প্রভাব কতটা গভীর, তা সহজ ভাষায় ও হাতেকলমে বোঝাতে কলকাতার সায়েন্স সিটিতে আয়োজিত হল ‘বিজ্ঞান চলচ্চিত্র উৎসব ২০২৬’। আজ সায়েন্স সিটির মিনি অডিটোরিয়ামে বিশেষ বিজ্ঞান চলচ্চিত্র প্রদর্শনী এবং কর্মশালা হয়।

উৎসবের মূল ভাবনা ও আয়োজন

কলকাতার সায়েন্স সিটিতে আয়োজিত হল ‘বিজ্ঞান চলচ্চিত্র উৎসব ২০২৬’।
কলকাতার সায়েন্স সিটিতে আয়োজিত হল ‘বিজ্ঞান চলচ্চিত্র উৎসব ২০২৬’।

‘চলচ্চিত্র ও হাতেকলমে শিক্ষার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বোঝা’- এই মূল থিমকে সামনে রেখে সাজানো হয়েছিল পুরো দিনের কর্মসূচি। আজকের শিক্ষার্থীরা কেবল স্মার্টফোন বা ডিজিটাল টুল ব্যবহার করতে শিখলেই যথেষ্ট নয়, বরং এই প্রযুক্তির পিছনের যুক্তি, কাজের ধরন এবং সীমাবদ্ধতা বোঝাও সমান জরুরি। সেই লক্ষ্যকে মাথায় রেখেই চলচ্চিত্র প্রদর্শন ও হাতেকলমে অনুশীলনের সমন্বয়ে এই বিশেষ আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীদের কৌতূহল, বিশ্লেষণী ক্ষমতা এবং সৃজনশীল অনুসন্ধানকে উৎসাহ দেওয়া হয়।

সেই অনুষ্ঠানে কী কী হয়েছে?

অনুষ্ঠানের প্রথম পর্বে প্রদর্শিত হয় একাধিক সংক্ষিপ্ত শিক্ষামূলক বিজ্ঞান চলচ্চিত্র। সহজ ও সাবলীল উপস্থাপনায় নির্মিত এই চলচ্চিত্রগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা এবং প্রাত্যহিক জীবনে এআইয়ের ব্যবহার ও গুরুত্ব তুলে ধরে। চলচ্চিত্র প্রদর্শনের পর শুরু হয় হাতেকলমে শেখার কর্মশালা। গ্যেটে-ইনস্টিটিউট - ম্যাক্স মুলার ভবন কলকাতার উদাত্ত মোহন ভট্টাচার্য এই কর্মশালা পরিচালনা করেন। দলগতভাবে অংশ নিয়ে শিক্ষার্থীরা নানা মজার ও ব্যবহারিক কার্যক্রমে যুক্ত হয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কী করতে পারে আর কী করতে পারে না, তা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে যাচাই করার সুযোগ পায়।

কী বললেন সায়েন্স সিটির অধিকর্তা?

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks