...
...
Next Story

Sealdah Local latest update: শিয়ালদা শাখায় যাত্রীদের জন্য সুখবর! লোকালে নয়া পরিষেবা, কী কী ট্রেন চালু হচ্ছে?

শিয়ালদা শাখায় গেদে পর্যন্ত সফর করা যাত্রীদের জন্য বিশেষ সুখবর! কী কী ট্রেন আসছে?

Published on: Mar 11, 2026, 19:03:24 IST
By
Prefer HTon Google
Advertisement

শিয়ালদা শাখায় যাত্রীদের জন্য সুখবর। এবার লোকাল ট্রেনের পরিষেবায় নতুন চমক। একাধিক ট্রেন গেদে পর্যন্ত চলবে। ফলত শিয়ালদা লাইনে যাঁরা গেদে স্টেশন পর্যন্ত সফর করে থাকেন, তাঁদের জন্য সুখবর রয়েছে। বেশ কিছু ট্রেনের চলাচল গেদে পর্যন্ত হওয়ায় সেই ট্রেনগুলির পরিচয় পাল্টেছে! কী কী নতুন ট্রেন, শিয়ালদায় যাত্রী পরিষেবায় আসছে দেখা যাক।

শনিবার এবং রবিবার শিয়ালদা শাখায় নতুন লোকাল ট্রেন আসছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
শনিবার এবং রবিবার শিয়ালদা শাখায় নতুন লোকাল ট্রেন আসছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

তথ্য বলছে, রেল সূত্রে জানা গিয়েছে, ৩১২২৭ শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল এবার থেকে গেদে পর্যন্ত যাবে। এই ট্রেনের নতুন পরিচয় হল, ৩১৯৩১ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল। এই ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে, সকাল ৯টা ২৮ মিনিটে, আর গেদে পৌঁছবে বেলা ১২ টা ৭ মিনিটে। এছাড়াও ৩১২২৬ নম্বর ট্রেনটিও এবার পাচ্ছে নতুন পরিচিতি। ট্রেন চলবে ৩১৯৩০ ডাউন গেদে–শিয়ালদহ স্পেশাল হিসাবে। ট্রেনটি গেদে থেকে সকাল ৮টা ২৬ মিনিটে ছাড়বে, শিয়ালদা পৌঁছবে সকাল ১০ টা ৫৭ মিনিটে। এছাড়াও ৩১৪৩১ আপ শিয়ালদহ–নৈহাটি লোকালের যাত্রাপথও গেদে পর্যন্ত বাড়ানো হয়েছে। ট্রেনের নতুন পরিচয়, ৩১৯৩৩ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল হিসাবে। ট্রেন গেদেয় পৌঁছবে, গেদেয় পৌঁছবে সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে। এছাড়াও রয়েছে আরও ট্রেনের খবর। আসছে, ৩০১৪৪ ডাউন গেদে– মাঝেরহাট স্পেশাল ট্রেন। ট্রেনটি, গেদে থেকে বিকেল ৪টে ১৫ মিনিটে ছাড়বে আর মাঝেরহাট পৌঁছবে সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে। এছাড়াও আসছে ৩১৭৬১ আপ রানাঘাট–গেদে ইএমইউ স্পেশাল ট্রেন। ট্রেন, সকাল ৭টা ৫মিনিটে ছেড়ে সকাল ৭টা ৫৭ মিনিটে গেদে পৌঁছবে। গেদে থেকে দুপুর ১ টায় ছাড়বে ৩১৭৬২ ডাউন গেদে–রানাঘাট ইএমইউ স্পেশাল। ১টা ৫৫ মিনিটে রানাঘাট পৌঁছবে। তালিকায় রয়েছে আরও ট্রেন। ৩১৭৬৪ ডাউন গেদে–রানাঘাট ইএমইউ স্পেশাল গেদে থেকে রাত ৮টা ২৫ মিনিটে ছেড়ে রাত ৯টা ২১ মিনিটে রানাঘাট পৌঁছবে। জানা যাচ্ছে, আপাতত পরীক্ষামূলকভাবে ট্রেনগুলি চালানো হলেও, পরে প্রয়োজন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe