...
...
Next Story

2nd Vande Bharat Sleeper Train Route: দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেনও পেতে পারে বাংলা! কোন রুটে চালানোর সম্ভাবনা?

বাংলাও পেতে পারে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন। ইতিমধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেয়েছে পশ্চিমবঙ্গ। বিধানসভা নির্বাচনের আগে হাওড়া থেকে কামাখ্যার মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করা হয়েছে।

Published on: Mar 1, 2026, 17:34:59 IST
Advertisement

ভারতের রেল পরিষেবায় আধুনিকতার ছোঁয়া লেগেছে বন্দে ভারত এক্সপ্রেসের হাত ধরে। এবার সেই সাফল্যের মুকুটে যুক্ত হতে চলেছে আরও একটি পালক। প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের পর এবার দেশবাসী পেতে চলেছে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন। রেল মন্ত্রক সূত্রে খবর, চলতি মাসেই এই অত্যাধুনিক ট্রেনটি ভারতের ট্র্যাকে দৌড়ানোর জন্য প্রস্তুত। গতি এবং আরামের এক অনন্য সংমিশ্রণ নিয়ে আসা এই ট্রেনটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। বিশেষত হাওড়া-কামাখ্যা রুটে সুপারহিট হয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। আর কোন রুটে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন চালানো হবে, তা নিয়েও জল্পনা চলছে। সূত্র উদ্ধৃত করে ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদনে জানানো হয়েছে, দিল্লি-হাওড়া, দিল্লি-মুম্বই, চেন্নাই-বেঙ্গালুরু-মুম্বইয়ের মধ্যে যে কোনও একটি রুটে ভারতের দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন চালানো হতে পারে। তবে বিষয়টি নিয়ে আপাতত সরকারিভাবে রেলের তরফে কিছু জানানো হয়নি।

বন্দে ভারত স্লিপার ট্রেনের আধুনিক সুযোগ-সুবিধা

বাংলাও পেতে পারে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
বাংলাও পেতে পারে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

বন্দে ভারত স্লিপার ট্রেনের অন্দরসজ্জা এবং প্রযুক্তি যে কোনও আন্তর্জাতিক মানের ট্রেনকে টেক্কা দিতে সক্ষম। সেই ট্রেনে কী কী আছে?

১) উন্নত আরামদায়ক আসন: দীর্ঘ সফরের ক্লান্তি দূর করতে এতে ব্যবহার করা হয়েছে বিশেষ গদিযুক্ত বার্থ।

২). সেন্সর ভিত্তিক আধুনিক টয়লেট: পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিয়ে এতে বায়ো-ভ্যাকুয়াম টয়লেট এবং সেন্সর ভিত্তিক কল লাগানো হয়েছে।

৩) অটোমেটিক দরজা ও সিসিটিভি: নিরাপত্তার খাতিরে পুরো ট্রেনটি সিসিটিভি নজরদারি আছে। কামরাগুলোতে আছে অটোমেটিক স্লাইড ডোর।

৪) শব্দহীন ও ঝাঁকুনিহীন যাত্রা: উন্নত প্রযুক্তির বগি হওয়ার কারণে ট্রেনের ভিতরে বাইরের আওয়াজ বা ঝাঁকুনি প্রায় অনুভূতই হবে না।

৫) অগ্নি নির্বাপক ব্যবস্থা: যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ট্রেনটিতে অত্যাধুনিক ফায়ার ডিটেকশন এবং সাপ্রেশন সিস্টেম যুক্ত করা হয়েছে।

গন্তব্যে পৌঁছানোর সময় কমবে

এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। স্লিপার কোচ হওয়ায় যাত্রীরা রাতে ট্রেন ধরে সকালে ফ্রেশ হয়ে নিজেদের গন্তব্যে নামতে পারবেন। বর্তমানের এক্সপ্রেস ট্রেনগুলোর তুলনায় বন্দে ভারত স্লিপার ট্রেন অন্তত দুই থেকে তিন ঘণ্টা সময় সাশ্রয় করবে বলে আশা করা হচ্ছে।

ভাড়া কেমন হতে পারে?

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe