Firhad Hakim Future Latest Update: বেশ করেছি শুভেন্দুর বৈঠকে গিয়ে, সাফ কথা ফিরহাদের, ঋতব্রত-কাণ্ডের মধ্যে নয়া খেলা?
Firhad Hakim Future Latest Update: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাণ্ডের মধ্যেই কি নয়া খেলা ফিরহাদ হাকিমের? সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি দিলেও এখনও কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দেননি। বিষয়টি বিবেচনা করে দেখছেন।
Firhad Hakim Future Latest Update: কলকাতার মেয়রের পদ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও ইস্তফা দেননি তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম। (পুরনো) তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পদত্যাগের অনুরোধ মেনে নিয়েছেন। কিন্তু প্রাক্তন মন্ত্রী এখনও তাঁর ইস্তফাপত্র জমা দেননি। শুধু তাই নয়, তৃণমূলের বিশ্বস্ত সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে যে মেয়র পদ ছাড়ার বিষয়তি তিনি নতুন করে ভাবনাচিন্তা করে দেখছেন। সেইসঙ্গে তিনি আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে যে যোগ দেন, তা নিয়ে যে দলের অন্দরেই প্রশ্ন তোলা হচ্ছিল, তার পালটা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীর বৈঠকে গিয়ে বেশ করেছেন।

কেন শুভেন্দুর বৈঠকে ফিরহাদ? ক্ষোভপ্রকাশ করেন কেউ-কেউ
তৃণমূলের অভ্যন্তরীণ সূত্রকে উদ্ধৃত করে পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, নবান্নে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে ফিরহাদ যে যোগ দেন, তা নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কেউ-কেউ প্রশ্ন তোলেন। তাঁদের মতে, বিরোধী দলে থেকে বিজেপি সরকারের প্রশাসনিক কর্মসূচিতে অংশ নেওয়ার রাজনৈতিক বার্তা দলের জন্য ইতিবাচক নয়।
আরও পড়ুন: Ritabrata on Mamata: ‘যদি না দিদি লাথি মেরে সরিয়ে দেন….’, 'আসল তৃণমূলে' মমতাকে 'পদ' দিচ্ছেন ঋতব্রতরা
ঠিক করেছি শুভেন্দুর বৈঠকে গিয়ে, সাফ বার্তা ফিরহাদের
তবে দলের এই সমালোচনার মুখে নিজের অবস্থানে অনড় রয়েছেন ফিরহাদ। ওই প্রতিবেদন অনুযায়ী, তৃণমূলের এক শীর্ষনেতা বলেছেন যে ফিরহাদ স্পষ্ট জানিয়ে দেন, একজন বিধায়ক এবং কলকাতার মেয়র হিসেবে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে তিনি সঠিক কাজই করেছেন। রাজনীতি এবং প্রশাসনকে গুলিয়ে ফেলা উচিত নয়। রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়। প্রশাসনিক কাজের সঙ্গে সেটাকে মিশিয়ে দেওয়া ঠিক নয় বলে সওয়াল করেন ফিরহাদ।
নয়া চাল ফিরহাদের?
ওই তৃণমূল নেতা জানিয়েছেন যে কয়েকদিন আগে পর্যন্ত কলকাতার মেয়রের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ভাবছিলেন ফিরহাদ। আজ মমতাও তাঁকে সবুজ সংকেত দিয়ে দেন।নাম গোপন রাখার শর্তে তৃণমূলের ওই শীর্ষনেতা বলেছেন, 'কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ফিরহাদ হাকিম। তিনি কয়েকদিন আগে পর্যন্ত পদত্যাগ করতে বদ্ধপরিকর ছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতির পরে তিনি তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছেন।'
আর সেই বিষয়টি সামনে এসেছে এমন একটা দিনে, যেদিন ৫৮ জন তৃণমূল বিধায়কের সমর্থন নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের পরিবর্তে ঋতব্রতদের শিবিরকে ‘আসল তৃণমূলের’ তকমা দেওয়া হয়েছে। সেই আবহে ফিরহাদ কি নয়া কোনও চাল দেবেন?
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


