Bomb Scare at Kolkata Airport: প্লেনের বাথরুমের টয়লেট পেপারের মধ্যে টিস্যু, খুলতেই আতঙ্ক কলকাতা বিমানবন্দরে!
Bomb Scare at Kolkata Airport: প্লেনের বাথরুমের টয়লেট পেপারের মধ্যে টিস্যু, খুলতেই আতঙ্ক ছড়িয়ে পড়ল কলকাতা বিমানবন্দরে। ইতিমধ্যে ঘটনাস্থলে সিআইএসএফ জওয়ান, বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা পৌঁছে গিয়েছেন।
Bomb Scare at Kolkata Airport: বিমানের বাথরুমের টয়লেট পেপারের মধ্যে রাখা ছিল টিস্যু। আর সেটা খুলতেই আতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কলকাতা বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন যে শুক্রবার গোরখপুরগামী একটি বিমানের বাথরুমে সেই নোট পাওয়া যায়। তার জেরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। কোনওরকম ঝুঁকি না নিয়ে নির্দিষ্ট নিয়ম মেনে পুরো বিমান খতিয়ে দেখা হচ্ছে। তবে সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে খবর।

CISF, বোম স্কোয়াড থেকে স্নিফার ডগ- সতর্ক কলকাতা বিমানবন্দর
পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আধিকারিকরা জানিয়েছেন যে শুক্রবার সন্ধ্যায় টিস্যু পেপারে লেখা নোট চোখে আসতেই তড়িঘড়ি যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। একেবারে খুঁটিনাটি পরীক্ষা হচ্ছে বিমানের। সন্দেহভাজন কোনও জিনিস আছে কিনা, তা তন্নতন্ন করে খোঁজা হচ্ছে। দ্রুত চলে এসেছেন সিআইএসএফ আধিকারিকরা এবং বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা। স্নিফার ডগও এনে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের আধিকারিকরা।
বিমানের টেক-অফ স্থগিত করে তল্লাশি চলছে
বিষয়টি নিয়ে কলকাতা বিমানবন্দরের এক আধিকারিক বলেছেন, ‘আমরা এ ধরনের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। তাই যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। বিমানের টেক-অফ (উড়ান) অবিলম্বে স্থগিত করে দেওয়া হয়। বর্তমানে তল্লাশি চলছে এবং সুরক্ষা সংক্রান্ত অন্যান্য পদক্ষেপ করা হচ্ছে।'
যাত্রীদের নিয়ে কখন গোরখপুরে উড়ে যাবে বিমান?
তবে ওই বিমান কখন ছাড়বে, তা এখনও স্পষ্ট নয়। যাত্রীদের জন্য বিকল্প বিমানের বন্দোবস্ত করা হবে নাকি ওই বিমানে করেই তাঁদের উড়িয়ে নিয়ে যাওয়া হবে, সে বিষয়ে বিমানবন্দরের আধিকারিকরা আপাতত কিছু জানাননি।।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


