...
...
Next Story

মধ্যপ্রাচ্যের বাতাসে বারুদের গন্ধ! কলকাতায় বাতিল একগুচ্ছ বিমান, বিপাকে যাত্রীরা

এই অবস্থায় দেশের একাধিক বিমানবন্দরে ভিড় বাড়ছে যাত্রীদের। সংযুক্ত আরব আমিরশাহির একাধিক বিমানবন্দরে বহু ভারতীয় যাত্রী আটকে পড়েছেন বলে খবর।

Published on: Mar 1, 2026, 11:59:26 IST
Advertisement

ইজরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এই সংঘাতে নিহত হয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই। ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার পরিজনরাও। আর পশ্চিম এশিয়া তপ্ত হতেই রাতারাতি বন্ধ করে দেওয়া হয়েছে আকাশসীমা। এমনকী এহেন হামলার পরেই মধ্যপ্রাচ্যে পরিষেবা স্থগিত করে দিয়েছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। প্রভাব পড়েছে বাংলাতেও।

কলকাতায় বাতিল একগুচ্ছ বিমান (Civil Aviation Ministry )
কলকাতায় বাতিল একগুচ্ছ বিমান (Civil Aviation Ministry )

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর বা কলকাতা বিমানবন্দর থেকে কাতার এবং সৌদি আরবগামী একাধিক বিমান বাতিল করা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে দুবাইগামী ফ্লাই এমিরেটস, কলকাতা থেকে দোহাগামী কাতার এয়ারলাইন্সের বিমান, কলকাতা থেকে আরবিয়ার বিমান, এবং কলকাতা থেকে আবু ধাবীগামী ইথিয়াদ এয়ার ওয়েসের বিমান বাতিল করা হয়েছে। যদিও এই বিষয়ে যাত্রীদের আগাম কোনও তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। যার ফলে কলকাতা বিমানবন্দরে পৌঁছে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয় বলেও অভিযোগ। যা নিয়ে কিছুটা উত্তেজনাও ছড়িয়ে পড়ে বলে খবর। যাত্রীদের একাংশের অভিযোগ, সকাল থেকেই সংঘাতে খবর তাঁরা শুনেছেন। কিন্তু বিমান যে বাতিল করে দেওয়া হবে সেই নিয়ে আগাম কোনও মেসেজ বা বার্তা তাঁদের কাছে পৌঁছয়নি। সংশ্লিষ্ট বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। বিমানবন্দরে পৌঁছে অনির্দিষ্টকালের জন্য হওয়া পরিষেবা বাতিলের কথা জানতে পারেন তাঁরা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks