Abhishek Banerjee on Suvendu Adhikari Govt: ‘আমার নামে মিথ্যে বলতে চাপ দিচ্ছে….’, ‘ছোট অভিষেক’ ধরা পড়ার পরেই পোস্ট MP-র

Abhishek Banerjee on Suvendu Adhikari Govt: শুভেন্দু অধিকারী সরকারকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেবরাজ চক্রবর্তী ধরা পড়ার পরে তিনি দাবি করলেন, তাঁর নামে মিথ্যে বয়ান দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।

Published on: Jul 2, 2026, 23:59:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Abhishek Banerjee on Suvendu Adhikari Govt: তাঁর বিরুদ্ধে মিথ্যে বয়ান দেওয়ার চাপ দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের (কালীঘাট) সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেছেন, ন্যূনতম আইনি রক্ষাকবচনের তোয়াক্কা না করে গত কয়েক সপ্তাহে তাঁর অফিস বা তাঁর সঙ্গে সম্পর্কিত প্রায় ২৫ জনকে আচমকা জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে বা তুলে নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বা সিআইডি। তাঁর বিরুদ্ধে মিথ্যে কথা বলার জন্য তাঁদের চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন অভিষেক। সেই রেশ ধরে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ বলেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই তো ক্যামেরার সামনে ঘুষ নেওয়ার অভিযোগ আছে।

শুভেন্দু অধিকারী সরকারকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে পিটিআই)
শুভেন্দু অধিকারী সরকারকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে পিটিআই)

'খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই তো ক্যামেরার সামনে ঘুষ নেওয়ার অভিযোগ আছে'

অভিষেকের কথায়, ‘আমার বিরুদ্ধে মিথ্যে বয়ান দেওয়ার জন্য ওঁদের ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, চাপ তৈরি করা হচ্ছে। এটা চরম পর্যায়ের রাজনৈতিক ভয়-ভীতি প্রদর্শন। যে সরকারের খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ আছে যে তিনি ক্যামেরার সামনেই ঘুষ নিচ্ছেন এবং যাঁর বিরুদ্ধে সিবিআইয়ের একাধিক মামলা ঝুলে আছে, সেই সরকারই এখন আমায় টার্গেট করতে সরকারি এজেন্সিকে ব্যবহার করছে। যা করতে পারেন, করে নিন। শেষ নিঃশ্বাস পর্যন্ত মাথানত করব না আমি।’

আরও পড়ুন: TMC feud latest update: মমতার হাতছাড়া তৃণমূল? ২ পক্ষের কাছেই জবাব চাইল কমিশন! মহুয়া বলেন ‘নকলদেরই…’

‘অভিষেকের পাইরেটেড ভার্সন’ হলেন দেবরাজ, কটাক্ষ বিজেপির

আর অভিষেক সেই মন্তব্য করেছেন বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ তথা রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির পরেই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দেবরাজকে ‘ছোটো অভিষেক’, ‘লাইট অভিষেক’ এবং ‘অভিষেকের পাইরেটেড ভার্সন’ বলেও কটাক্ষ করেছেন বিজেপি নেতা কৌস্তুভ বাগচী।

আরও পড়ুন: Kalyani-Salt Lake-Sonarpur Bus Route: ৩ নয়া রুটে বাস চালু! লাভ কল্যাণী, ব্যারাকপুর, নিউটাউন, সোনারপুরের; রইল টাইমটেবিল

ব্যারাকপুরের বিজেপি বিধায়ক বলেছেন, ‘ছোটো অভিষেক। এই জেলার (উত্তর ২৪ পরগনার) অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাইরেটেড ভার্সন। দেবরাজ হচ্ছে ভাইপোর পাইরেটেড ভার্সন। বিভিন্ন জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এরকম লাইট ভার্সন আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এরকম বিভিন্ন জেলায় নিজের লাইট ভার্সন ঠিক করে রেখেছেন টাকা তোলার জন্য। দেবরাজ শুধুমাত্র সাধারণ জনগণ, ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করত না, তৃণমূল নেতাদের থেকেও তোলাবাজি করত।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More