WB Ministers trailing: চাকরি চুরি, বেকারদের চোখের জলের মাশুল? হারছেন শিক্ষা, শিল্প, অর্থ-সহ ১৭ মন্ত্রী

WB Ministers trailing: বড়সড় বিপর্যয়ের মুখে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Updated on: May 4, 2026, 18:57:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

WB Ministers trailing: চাকরি চুরি, নিয়োগ দুর্নীতি থেকে বেকারত্বের জ্বালা- সেই রোষেই কি তৃণমূল কংগ্রেস সরকারের একের পর এক মন্ত্রী হেরে যাচ্ছেন? সেরকম সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আপাতত তৃণমূল সরকারের কমপক্ষে ১৫ জন বিদায়ী মন্ত্রী পিছিয়ে আছেন। যে তালিকায় আছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মতো হেভিওয়েট মন্ত্রীরা।

বড়সড় বিপর্যয়ের মুখে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
বড়সড় বিপর্যয়ের মুখে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

কোন কোন মন্ত্রী হেরে যাচ্ছেন?

১) ব্রাত্য বসু (দমদম): ৮,০৬৯ ভোটে বিদায়ী শিক্ষামন্ত্রী পিছিয়ে আছেন।

২) চন্দ্রিমা ভট্টাচার্য (উত্তর দমদম): ২,০০২ ভোটে পিছিয়ে আছেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

৩) ইন্দ্রনীল সেন (চন্দননগর): পর্যটন মন্ত্রী আপাতত পিছিয়ে আছেন। ৪,১৬০ ভোটে পিছিয়ে আছেন।

৪) সুজিত বসু (বিধাননগর): ১২,০৮৪ ভোটে পিছিয়ে আছেন বিদায়ী দমকল মন্ত্রী।

৫) সিদ্দিকুল্লা চৌধুরী (মন্তেশ্বর): হেরে বিদায়ী গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। ১৪,৭৫৮ ভোটে জিতলেন বিজেপির প্রার্থী সৈকত পাঁজা।

৬) প্রদীপ মজুমদার (দুর্গাপুর পূর্ব): ১২,৮২৬ ভোটে পিছিয়ে আছেন। যিনি রাজ্যের বিদায়ী পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রধান কৃষি উপদেষ্টা।

৭) পুলক রায় (উলুবেড়িয়া দক্ষিণ): ৭৪৩ ভোটে পিছিয়ে আছেন বিদায়ী জনস্বাস্থ্য কারিগরি এবং পূর্তমন্ত্রী।

আরও পড়ুন: Mamata on WB Election Results 2026: ‘সূর্যাস্তের পরে জিতবে’ তৃণমূল, 'বাঘের বাচ্চার মতো লড়াই করব আমরা', বার্তা মমতার

৮) সত্যজিৎ বর্মণ (হেমতাবাদ): ১৩,৮১৫ ভোটে পিছিয়ে আছেন শিক্ষা প্রতিমন্ত্রী।

৯) স্নেহাশিস চক্রবর্তী (জাঙ্গিপাড়া): বিদায়ী পরিবহণ মন্ত্রী পিছিয়ে আছেন ৫,০০১ ভোটে।

১০) উদয়ন গুহ (দিনহাটা): ৬,৫৩৭ ভোটে পিছিয়ে আছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।

১১) বীরবাহা হাঁসদা (বিনপুর): ১৩,২৩৭ ভোটে পিছিয়ে আছেন বিদায়ী বনমন্ত্রী।

১২) মানস ভুইঁয়া (সবং): বিদায়ী সেচ ও জলপথ মন্ত্রী আপাতত পিছিয়ে আছেন ৪,৪৯৩টি ভোটে।

১৩) শ্রীকান্ত মাহাতো (শালবনি): ১০,৯৫৮ ভোটে পিছিয়ে আছেন ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী।

১৪) স্বপন দেবনাথ (পূর্বস্থলী দক্ষিণ): বিদায়ী প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী পিছিয়ে আছেন ১৩,৮৯৮ ভোটে।

১৫) শশী পাঁজা (শ্যামপুকুর): বিদায়ী শিল্পমন্ত্রী হেরে গেলেন। নিজের বিধানসভা থেকে পরাজিত হলেন বিদায়ী মন্ত্রী।

১৬) অরূপ বিশ্বাস (টালিগঞ্জ): পিছিয়ে গিয়েছেন বিদায়ী মন্ত্রী। ১,৫২২ ভোটে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী।

১৭) উজ্জ্বল বিশ্বাস (কৃষ্ণনগর দক্ষিণ): ২৭,৮০১ ভোটে বেরে হেরে গেলেন বিদায়ী মন্ত্রী। জিতেছেন বিজেপি সাধন ঘোষ।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More