Mamata on WB Election Results 2026: ‘সূর্যাস্তের পরে জিতবে’ তৃণমূল, 'বাঘের বাচ্চার মতো লড়াই করব আমরা', বার্তা মমতার

Mamata on WB Election Results 2026: ক্রমশ পিছিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তারইমধ্যে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বললেন, ‘সূর্যাস্তের পরে জিতবে’ তৃণমূল, ‘বাঘের বাচ্চার মতো লড়াই করব আমরা।’

Published on: May 4, 2026, 12:46:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Mamata Banerjee on WB Election Results 2026: যত সময় যাচ্ছে, তত বাংলার বিধান স্পষ্ট হয়ে যাচ্ছে। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন যে ইচ্ছাকৃতভাবে ঢিমেতালে গণনা করছে নির্বাচন কমিশন। এখন মোটে তিন-চার রাউন্ড গণনা করা হয়েছে। যত শেষের দিকে এগোবে গণনা, তত ছবিটা পালটাবে বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো। সার্বিকভাবে নির্বাচনী লড়াইয়ের ময়দানে শেষ মুহূর্ত পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকার বার্তা দিয়েছেন। ভোটগণনা চলাকালীন গণনা কেন্দ্র বা কাউন্টিং হল ছেড়ে চলে না যাওয়ার জন্য দলীয় প্রার্থী এবং এজেন্টদের কড়া নির্দেশ দিয়েছেন। তাঁর অভিযোগ, এটি বিজেপির একটি সুপরিকল্পিত কৌশল এবং এই ফাঁদে পা দিলে দলের বড় ক্ষতি হতে পারে।

গণনার মধ্যেই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গণনার মধ্যেই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

হতাশ হয়ে চলে যাবেন না, বার্তা মমতার

তৃণমূল সুপ্রিমো স্পষ্ট ভাষায় জানান যে গণনার প্রাথমিক পর্যায়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে। তাঁর কথায়, ‘প্রথম ২-৩ রাউন্ডে আমি কাল থেকেই বলছি ওদেরগুলো (বিজেপি) আগে দেখাবে। আমাদেরগুলো পরে দেখাবে। এটা দেখে ভয় পেয়ে বা হতাশ হয়ে কেন্দ্র ছেড়ে চলে আসবেন না।’

আরও পড়ুন: Suvendu on WB Election Results 2026: 'হিন্দু EVM বিজেপির, মুসলিম EVM তৃণমূলের, তবে…', গণনার শুরুতেই বিস্ফোরক শুভেন্দু

বিস্ফোরক দাবি করলেন মমতা

গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল নেত্রী সরাসরি আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের একাংশের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, রাজ্যের প্রায় ১০০টি জায়গায় গণনা প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখা হয়েছে। কল্যাণীর উদাহরণ টেনে তিনি বলেন, ‘কল্যাণীতে সাতটি মেশিনে গরমিল ধরা পড়েছে। যেখানে ভোটের সংখ্যার কোনও মিল নেই।’

আরও পড়ুন: South 24 PGS Vote Counting LIVE: অভিষেকের খাসতালুকে সার্জিক্যাল স্ট্রাইকের পথে BJP! এগিয়ে ডায়মন্ড-সহ জেলার ৪ আসনে

বাঘের বাচ্চার মতো লড়াই, বার্তা মমতার

সেই রেশ ধরে দলের কর্মী এবং কাউন্টিং এজেন্টদের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি আমাদের সব কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলব, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড কাউন্ট হলেও এটা ১৪-১৮ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিতে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।'

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More