South 24 PGS Vote Counting LIVE: অভিষেকের খাসতালুকে সার্জিক্যাল স্ট্রাইকের পথে BJP! এগিয়ে ডায়মন্ড-সহ জেলার ৪ আসনে

South 24 Parganas Vote Counting Result Live: দক্ষিণ ২৪ পরগনার ৩০টি বিধানসভা আসনের গণনা আজ। ফলতায় পুনর্নির্বাচন হবে। সেই ৩০টি আসনে কি তৃণমূল কংগ্রেসের দাপট অব্যাহত থাকব? যা করার শুধু আইএসএফ করবে? বিজেপি ও বামের কী হবে? ভোটগণনার লাইভ আপডেট।

Updated on: May 4, 2026, 12:37:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

South 24 Parganas Vote Counting Result Live: বাম শাসনের অবসান ঘটিয়ে পরিবর্তনের সুর প্রথম যে দুটি জেলায় বেজেছিল, তার মধ্যে অন্যতম ছিল দক্ষিণ ২৪ পরগনা। ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে দক্ষিণ ২৪ পরগনা যে তৃণমূল কংগ্রেস শক্তঘাঁটি হয়ে উঠেছে, সেটা অব্যাহত রয়েছে প্রায় দু’দশক ধরে। বিশেষত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা পুরো দুর্ভেদ্য ঘাঁটি হয়ে উঠেছে তৃণমূলের। এবারও কি তৃণমূলের সেই ঘাঁটি অটুট থাকবে নাকি বিজেপি, সিপিআইএম, আইএসএফ, কংগ্রেস তাতে ধাক্কা দেবে? তা জানতে জেলার সব বিধানসভা কেন্দ্রের ভোটগণনার লাইভ আপডেটে চোখ রাখুন।

দক্ষিণ ২৪ পরগনাতেও ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
দক্ষিণ ২৪ পরগনাতেও ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

দক্ষিণ ২৪ পরগনার ভোটগণনার লাইভ আপডেট

— বেলা ১২ টা ৩৫ মিনিট: যাদবপুরে ৩,৩৪৪ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়।

— সকাল ১১ টা ৫৫ মিনিট: আপাতত দক্ষিণ ২৪ পরগনার ১২টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। আর বিজেপি এগিয়ে আছে চারটি আসনে। গোসাবা, ডায়মন্ড হারবার, সোনারপুর দক্ষিণ এবং বারুইপুর পশ্চিম। সবথেকে তাৎপর্যপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ডায়মন্ড হারবার আসনে এগিয়ে আছে বিজেপি।

— সকাল ১১ টা ১৮ মিনিট: সোনারপুর দক্ষিণে ৫,৬০০ ভোটে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। পিছিয়ে আছেন তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র।

— সকাল ১০ টা ৫০ মিনিট: বেহালা পূর্বে এগিয়ে গেল বিজেপি। লিড ৩,১৭৭ ভোটের। বেহালা পশ্চিমে ইন্দ্রনীল খাঁ এগিয়ে গেলেন।

— সকাল ১০ টা: গোসাবা বিধানসভা আসনে এগিয়ে আছে বিজেপি। বজবজ, বিষ্ণুপুর এবং ক্যানিং পশ্চিমে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস।

— সকাল ৯ টা ৩০ মিনিট: ক্যানিং পূর্বে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী বাহারুল ইসলাম। এগিয়ে আছেন ২,৩২০ ভোটে। আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম পি

— সকাল ৯ টা ২৫ মিনিট: মহেশতলা বিধানসভায় এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস দাস। প্রায় ১৩,০০০ ভোটে এগিয়ে আছেন।

— সকাল ৯ টা ২৯ মিনিট: প্রাথমিক ট্রেন্ডে সোনারপুর দক্ষিণে এগিয়ে আছেন অরুন্ধতী মৈত্র (লাভলি)।

— সকাল ৯ টা ২৩ মিনিট: প্রাথমিক ট্রেন্ডে যাদবপুর বিধানসভা কেন্দ্রে পিছিয়ে আছেন সিপিআইএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

— সকাল ৯ টা ২০ মিনিট: প্রাথমিক ট্রেন্ডে ক্যানিং পশ্চিমে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশরাম দাস। প্রায় ৬,০০০ ভোটে এগিয়ে আছেন তিনি।

— সকাল ৯ টা ১৬ মিনিট: প্রাথমিক ট্রেন্ডে সাগরে পিছিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা। বিজেপি প্রার্থী এগিয়ে আছেন। আপাতত ১৪টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। একটি আসনে এগিয়ে আছে বিজেপি।

— সকাল ৯ টা ১০ মিনিট: কসবায় এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাভেদ খান।

— সকাল ৮ টা ৫৬ মিনিট: বেহালা পূর্ব বিধানসভায় এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস চক্রবর্তী। আবার বেহালা পশ্চিম বিধানসভায় এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়।

— সকাল ৮ টা ৫২ মিনিট: প্রাথমিক ট্রেন্ডে ১২টি আসনে এগিয়ে আছে তৃণমূল। আপাতত ১২-০ ফলাফল তৃণমূলের পক্ষে।

— সকাল ৮ টা ১৪ মিনিট: জয়নগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস, বারুইপুর পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিভাস সরদার, বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলীপ মণ্ডল এগিয়ে আছেন। মনে রাখতে হবে, এটা একেবারেই প্রাথমিক ট্রেন্ড। সকাল ৯ টা ৩০ মিনিটের আগে খুব একটা কিছু বোঝা সম্ভব হবে না।

— সকাল ৮ টা ১৪ মিনিট: দক্ষিণ ২৪ পরগনার তিনটি আসনে এগিয়ে আছে তৃণমূল। একেবারে প্রাথমিক ট্রেন্ড এটা। ফলে এটা দেখে কিছু বোঝা যাবে না।

— ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও জেলার ৩১টি আসনের মধ্যে ৩০টি গিয়েছিল তৃণমূলের ঝুলিতে। একটি আসন পেয়েছিল

— দক্ষিণ ২৪ পরগনার ৩০টি আসনে ভোটগণনা হতে চলেছে আজ। কারণ ফলতা বিধানসভার সব বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২১ মে সেই বিধানসভায় পুনর্নির্বাচন হবে। তারপর গণনা হবে আগামী ২৪ মে।

আরও পড়ুন: North 24 PGS Election Results Live: প্রবল ‘ক্ষতির’ আশঙ্কা তৃণমূলেই! উত্তর ২৪ পরগনায় কতগুলি আসন জিতবে বাম, ISF, BJP?

২০২১ সালে কোন বিধানসভায় কে জিতেছিলেন?

১) গোসাবা: জয়ন্ত নস্কর, তৃণমূল কংগ্রেস

২) বাসন্তী: শ্যামল মণ্ডল, তৃণমূল কংগ্রেস

৩) কুলতলি: গণেশ চন্দ্র মণ্ডল, তৃণমূল কংগ্রেস

৪) পাথরপ্রতিমা: সমীরকুমার জানা, তৃণমূল কংগ্রেস

৫) কাকদ্বীপ: মন্টুরাম পাখিরা, তৃণমূল কংগ্রেস

৬) সাগর: বঙ্কিমচন্দ্র হাজরা, তৃণমূল কংগ্রেস

৭) কুলপি: যোগরঞ্জন হালদার, তৃণমূল কংগ্রেস

৮) রায়দিঘি: অলক জলদাতা, তৃণমূল কংগ্রেস

৯) মন্দিরবাজার: জয়দেব হালদার, তৃণমূল কংগ্রেস

১০) জয়নগর: বিশ্বনাথ দাস, তৃণমূল কংগ্রেস

১১) বারুইপুর পূর্ব: বিভাস সরদার, তৃণমূল কংগ্রেস

১২) ক্যানিং পশ্চিম: পরেশরাম দাস, তৃণমূল কংগ্রেস

১৩) ক্যানিং পূর্ব: শওকত মোল্লা, তৃণমূল কংগ্রেস

১৪) বারুইপুর পশ্চিম: বিমান বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস

১৫) মগরাহাট পূর্ব: নমিতা সাহা, তৃণমূল কংগ্রেস

১৬) মগরাহাট পশ্চিম: গিয়াসউদ্দিন মোল্লা, তৃণমূল কংগ্রেস

১৭) ডায়মন্ড হারবার: পান্নালাল হালদার, তৃণমূল কংগ্রেস

১৮) ফলতা: শঙ্কর কুমার নস্কর, তৃণমূল কংগ্রেস

১৯) সাতগাছিয়া: মোহনচন্দ্র নস্কর, তৃণমূল কংগ্রেস

২০) বিষ্ণুপুর: দিলীপ মণ্ডল, তৃণমূল কংগ্রেস

২১) সোনারপুর দক্ষিণ: অরুন্ধতী মৈত্র (লাভলি), তৃণমূল কংগ্রেস

২২) ভাঙড়: নওশাদ সিদ্দিকী, আইএসএফ

২৩) কসবা: জাভেদ খান, তৃণমূল কংগ্রেস

২৪) যাদবপুর: দেবব্রত মজুমদার, তৃণমূল কংগ্রেস

২৫) সোনারপুর উত্তর: ফিরদৌসী বেগম, তৃণমূল কংগ্রেস

২৬) টালিগঞ্জ: অরূপ বিশ্বাস. তৃণমূল কংগ্রেস

২৭) বেহালা পূর্ব: রত্না চট্টোপাধ্যায়. তৃণমূল কংগ্রেস

২৮) বেহালা পশ্চিম: পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস

২৯) মহেশতলা: দুলালচন্দ্র দাস, তৃণমূল কংগ্রেস

৩০) বজবজ: অশোককুমার দেব, তৃণমূল কংগ্রেস

৩১) মেটিয়াবুরুজ: আবদুল খালেক মোল্লা, তৃণমূল কংগ্রেস

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More