Suvendu on WB Election Results 2026: 'হিন্দু EVM বিজেপির, মুসলিম EVM তৃণমূলের, তবে…', গণনার শুরুতেই বিস্ফোরক শুভেন্দু

Suvendu on WB Election Results 2026: তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ফাটল ধরেছে বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, ২০২১ সালের বিধানসভা ভোটে যেভাবে মুসলিম ভোট পেয়েছিল তৃণমূল, সেটা হয়নি এবার।

Published on: May 4, 2026, 09:54:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Suvendu on WB Election Results 2026: হিন্দু ইভিএম বিজেপির, মুসলিম ইভিএম তৃণমূল কংগ্রেসের- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনার শুরুতে এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ও ভবানীপুর বিধানসভার বিজেপি প্রার্থী দাবি করেছেন, প্রাথমিক ট্রেন্ডে যা মনে হচ্ছে, তাতে হিন্দু ইভিএম বিজেপির, মুসলিম ইভিএম তৃণমূলের। তবে সেটা আগের মতো নয়। ২০২১ সালে যেভাবে মুসলিম ভোট পেয়েছিল তৃণমূল, এবার সেটা হচ্ছে না। মুসলিম ভোট কাটাকুটি হয়েছে। তৃণমূলের ভোটব্যাঙ্কতে ফাটল ধরেছে বলে দাবি করেন শুভেন্দু।

শুভেন্দু অধিকারী দাবি করলেন যে তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্কে ফাটল ধরেছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
শুভেন্দু অধিকারী দাবি করলেন যে তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্কে ফাটল ধরেছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

'যা ভেবেছিলাম, তার ৩ গুণ লিড নন্দীগ্রামে'

আবার সেই রেশ ধরে শুভেন্দু দাবি করেছেন, নন্দীগ্রামে প্রথম রাউন্ডে ৩,০০০-র মতো ভোটে এগিয়ে আছেন। তিনি আশা করেছিলেন যে ১,১০০-র মতো ভোটে লিড পাবেন। কিন্তু তিন গুণের মতো লিড পেয়ে গিয়েছেন বলে দাবি করেছেন শুভেন্দু। সেইসঙ্গে শুভেন্দু দাবি করেছেন, ভবানীপুরে হাড্ডাহাড্ডি টক্কর হবে।

আরও পড়ুন: Bhawanipore Election Result 2026 LIVE: শুভেন্দুকে প্রথম রাউন্ডে মাত মমতার, এগিয়ে ১,৯০০-র বেশি ভোটে, চূড়ান্ত ফল কী হবে?

তারইমধ্যে বিজেপি কর্মী-সমর্থকদের শান্ত থাকার বার্তা দিয়েছেন শুভেন্দু। তিনি দাবি করেছেন, বিজেপির সরকার তৈরি হচ্ছে (আপাতত প্রাথমিক ট্রেন্ডে বিজেপি এগিয়ে আছে ৯৫টি আসনে, তৃণমূল কংগ্রেসের লিড আছে ৮১টি আসনে)। কোনও হিংসায় যাবেন না, বাংলার শান্তি চাই।

সত্যিই কি তৃণমূলের সংখ্যালঘু ভোট থাবা বসল?

আর তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে যে থাবা পড়েছে, সেটা স্পষ্টই। কারণ প্রাথমিক ট্রেন্ডে জলঙ্গি এবং ডোমকলে এগিয়ে আছে সিপিআইএম। কংগ্রেসও এগিয়ে আছে দুটি আসনে। ফলে এতদিন যে মুসলিম ভোটের পুরোটা তৃণমূলে পড়ত, সেটা যে হচ্ছে না, তা প্রাথমিক ট্রেন্ডে স্পষ্ট।

আরও পড়ুন: South 24 PGS Vote Counting LIVE: যাদবপুরে পিছিয়ে CPIM-র বিকাশ, হারছেন লাভলিও, দক্ষিণ ২৪ পরগনায় BJP এগিয়ে ১ আসনে

রাজনৈতিক মহলের মতে, মুসলিমদের মধ্যে প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া কাজ করেছে। ফলে মালদা, মুর্শিদাবাদের মতো জায়গায় মুসলিম ভোট পড়েছে বাম, কংগ্রেসের দিকে। তাতে তৃণমূলের কপাল পুড়লেও লাভ হয়েছে বিজেপির। ভোট কাটাকুটির অঙ্কে একাধিক আসনে বিজেপি বেরিয়ে যেতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন: Panihati Election Results 2026 Live: পানিহাটিতে ২,০০০ ভোটে এগিয়ে অভয়ার মা, শুরুতেই পিছিয়ে গেলেন কলতান ও তীর্থঙ্কর

SIR বাঁচিয়ে দিল তৃণমূলকে?

ওই মহলের মতে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) না থাকলে তৃণমূলের কপালে হয়তো আরও দুঃখ ছিল। কিন্তু এসআইআর আতঙ্কে তৃণমূলের দিকেই অনেক সংখ্যালঘু ভোটার ঝুঁকেছেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। যদিও এটা পুরোটাই প্রাথমিক ট্রেন্ডের উপরে ভিত্তি করে বলা হচ্ছে। যত বেলা গড়াবে, তত ছবিটা স্পষ্ট হবে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More