কলকাতার ঐতিহ্যবাহী বইপাড়া কলেজ স্ট্রিটে এবার বইয়ের স্টল ঘিরে মুখোমুখি বাম ছাত্র সংগঠন SFI এবং বিজেপির ছাত্র সংগঠন ABVP। বই বিক্রির অধিকার, রাজনৈতিক মতাদর্শ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে দুই ছাত্র সংগঠনের সংঘাতকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে। একদিকে SFI-এর অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের বইয়ের স্টল বসাতে বাধা দেওয়া হচ্ছে। অন্যদিকে ABVP-র বক্তব্য, বামপন্থী সংগঠনের বই বিক্রির কর্মসূচিকে সমর্থন করার কোনও কারণ নেই। ফলে বইয়ের পসরা ঘিরে কলেজ স্ট্রিটে নতুন করে রাজনৈতিক সংঘাতের আবহ তৈরি হয়েছে।

ঘটনার সূত্রপাত ১৭ নভেম্বর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে তিন দিনের একটি মিনি বইমেলার আয়োজন করেছিল SFI এবং সিপিএম। ন্যাশনাল বুক এজেন্সির উদ্যোগে ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত 'সংগ্রামী বইপত্র' নামে এই কর্মসূচি হওয়ার কথা ছিল। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সেই বইমেলার উদ্বোধন করার কথা ছিল। কিন্তু স্টল তৈরির কাজ শুরু হতেই পুলিশের বাধার মুখে পড়েন SFI কর্মীরা।
SFI-এর দাবি, গত চার বছর ধরে নভেম্বর মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে একইভাবে অস্থায়ী বইয়ের স্টল করে আসছেন তাঁরা। এবারও জোড়াসাঁকো থানা এবং কলকাতা পুরসভার কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল। এমনকী, নির্ধারিত ফিও জমা দেওয়া হয়েছিল বলে দাবি সংগঠনের। কিন্তু সোমবার সন্ধ্যায় পুলিশ এসে স্টল তৈরির কাজে বাধা দেয়। প্রশাসনের তরফে জানানো হয়, কলকাতা পুলিশের প্রয়োজনীয় অনুমতি না থাকায় এবং যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কায় স্টল বসানো যাবে না।
এরপর মঙ্গলবার সকালে প্রতিবাদে পথে নামেন SFI কর্মীরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ বাধা দিলে তাঁরা কলেজ স্ট্রিটের ট্রাম লাইনের উপর বই সাজিয়ে বসে পড়েন। শুরু হয় বিক্ষোভ। ব্যস্ত রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নামে বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। শেষ পর্যন্ত SFI-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-সহ মোট ৩১ জনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে ১১ জন মহিলা ছিলেন। পরে সন্ধ্যায় আটক কর্মীদের ছেড়ে দেওয়া হয় বলে সংবাদমাধ্যমের খবর।
{{/usCountry}}এরপর মঙ্গলবার সকালে প্রতিবাদে পথে নামেন SFI কর্মীরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ বাধা দিলে তাঁরা কলেজ স্ট্রিটের ট্রাম লাইনের উপর বই সাজিয়ে বসে পড়েন। শুরু হয় বিক্ষোভ। ব্যস্ত রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নামে বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। শেষ পর্যন্ত SFI-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-সহ মোট ৩১ জনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে ১১ জন মহিলা ছিলেন। পরে সন্ধ্যায় আটক কর্মীদের ছেড়ে দেওয়া হয় বলে সংবাদমাধ্যমের খবর।
{{/usCountry}}এই ঘটনায় সরাসরি SFI-এর পাশে দাঁড়ায় তৃণমূল ও কংগ্রেসের ছাত্র-যুব সংগঠনগুলি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী নেতৃত্ব। তাঁদের অভিযোগ, বই বিক্রির মতো সাংস্কৃতিক কর্মসূচিতেও প্রশাসনিক বাধা তৈরি করা হচ্ছে।
অন্যদিকে, ABVP-র অবস্থান সম্পূর্ণ ভিন্ন। সংগঠনের কলকাতা মহানগর সম্পাদক স্বাধীন হালদার পুলিশের পদক্ষেপকে সমর্থন করেছেন। তাঁর বক্তব্য, SFI এবং বামপন্থী সংগঠনগুলির কলেজ স্ট্রিটে বই বিক্রির দিন শেষ হওয়া উচিত। একইসঙ্গে বিবেকানন্দ ও ভারতীয় মনীষীদের আদর্শ নিয়ে প্রশ্ন তুলে বাম ছাত্র সংগঠনকে আক্রমণ করেন তিনি। ABVP-র পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে স্বামী বিবেকানন্দ ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা বই তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে, কলেজ স্ট্রিটের বইয়ের স্টল ঘিরে সংঘাত এখন আর শুধু প্রশাসনিক অনুমতির প্রশ্নে আটকে নেই। বাম ও গেরুয়া ছাত্র সংগঠনের রাজনৈতিক এবং সাংস্কৃতিক মতাদর্শের লড়াইও প্রকাশ্যে এসেছে।