কনকনে শীত সম্ভবত বিদায় জানিয়ে ফেলল পশ্চিমবঙ্গকে - এমনটাই মনে করছে আবহবিদদের একাংশ। আর তাতে ভিলেন হয়ে থাকতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। আপাতত যা পরিস্থিতি, তাতে আবহবিদরা মনে করছেন, যাঁরা শীত ভালোবাসেন, তাঁরা চলতি মরশুমের ‘সেরা’ সময়টা ইতিমধ্যে কাটিয়ে ফেলেছেন। আগামী কয়েকদিন কিছুটা ‘গরম’ থাকবে। তারপর যদি জানুয়ারির শেষের দিকে পারদ কিছুটা পতন হয়, তাহলেও শীতটা ওরকম কনকনে হওয়ার তেমন সম্ভাবনা নেই। সবমিলিয়ে বলতে গেলে কনকনে শীতের জন্য আরও ১০-১১ মাস অপেক্ষা করতে হবে।
আপাতত কেমন থাকব পশ্চিমবঙ্গের আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টি হবে না। আর আগামী পাঁচদিনে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কোন কোন জেলায় ঘন কুয়াশা পড়বে?
১) রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। কয়েকটি জেলায় ঘন কুয়াশারও দাপট থাকবে।
২) রবিবার দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা; সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা; মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর; বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর এবং বৃহস্পতিবার কোচবিহারে ঘন কুয়াশা পড়তে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
৩) রবিবার সকালের দিকে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এবং সোমবার সকালের দিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার দাপট থাকবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
{{/usCountry}}৩) রবিবার সকালের দিকে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এবং সোমবার সকালের দিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার দাপট থাকবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
{{/usCountry}}