...
...
Next Story

Shreya Pande Update: সোনা পাপ্পু-কাণ্ডে ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে, চ্যাটে নাম থাকার দাবি তদন্তকারীদের

ইডি সূত্রে খবর, সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের মামলায় উদ্ধার হওয়া মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস পরীক্ষা করতে গিয়ে বিভিন্ন চ্যাটে শ্রেয়া পাণ্ডের নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে তদন্তকারী সংস্থার দাবি।

Published on: Jun 08, 2026 02:07 PM IST
Advertisement

সোনা পাপ্পু-কাণ্ডের তদন্তে নতুন মোড়। কলকাতার সিজিও কমপ্লেক্সে অবস্থিত ইডির দফতরে সোমবার উপস্থিত হলেন প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে। তাঁকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল বলে ইডি সূত্রের দাবি। তবে নির্ধারিত দিনের এক দিন আগেই তিনি তদন্তকারী সংস্থার দফতরে পৌঁছে যান। ইডি সূত্রে খবর, সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের মামলায় উদ্ধার হওয়া মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস পরীক্ষা করতে গিয়ে বিভিন্ন চ্যাটে শ্রেয়া পাণ্ডের নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে তদন্তকারী সংস্থার দাবি। তবে এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন শ্রেয়া পাণ্ডে।

কলকাতার সিজিও কমপ্লেক্সে অবস্থিত ইডির দফতরে সোমবার উপস্থিত হলেন প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে। (Hindustan Times)
কলকাতার সিজিও কমপ্লেক্সে অবস্থিত ইডির দফতরে সোমবার উপস্থিত হলেন প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে। (Hindustan Times)

সমাজমাধ্যমে শ্রেয়া দাবি করেন, সোমবারের জন্য তাঁর কাছে কোনও সমন ছিল না এবং তিনি স্বেচ্ছায় ইডি দফতরে গিয়েছেন। পাশাপাশি তাঁর দাবি, অতীতে জারি হওয়া কোনও সমনও তিনি অমান্য করেননি। সোনা পাপ্পুকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না বলেও জানিয়েছেন। তদন্তের সূত্রে উঠে এসেছে আরেকটি নাম কল্যাণ শুক্লা। ইডি ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তকারী সংস্থার দাবি, তাঁর বাড়ি থেকে জমি জালিয়াতি সংক্রান্ত কিছু নথিও উদ্ধার হয়েছে। সেই সূত্রেও তদন্ত এগোচ্ছে। অন্যদিকে, সোনা পাপ্পু-কাণ্ডে গ্রেফতার হওয়া ব্যবসায়ী জয় কামদারের সঙ্গেও শ্রেয়ার নাম জড়িয়েছে। যদিও শ্রেয়ার বক্তব্য, তিনি জয় কামদারের বাড়িতে কালীপুজোর অনুষ্ঠানে তিনবার গিয়েছিলেন মাত্র। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে রবীন্দ্র সরোবর এলাকায় এক বিবাদের ঘটনায় প্রথম আলোচনায় আসেন সোনা পাপ্পু। এরপর দীর্ঘদিন তাঁর খোঁজ না মিললেও সমাজমাধ্যমে সক্রিয় ছিলেন তিনি। গত এপ্রিলে তাঁর বাড়ি এবং জয় কামদারের বাড়িতে একযোগে তল্লাশি চালায় ইডি। তদন্তকারীরা দাবি করেন, ওই অভিযানে নগদ অর্থ, একটি বিলাসবহুল গাড়ি এবং একাধিক সম্পত্তির নথি উদ্ধার হয়।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe