...
...
Next Story

কলকাতায় স্বস্তির যাত্রা! এবার 'যাত্রী সাথী'-তে শাটল বাসের সুবিধা, কোন কোন রুটে চলবে?

Yatri Sathi: রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে মিলবে এই শাটল বাস পরিষেবা। 'যাত্রী সাথী' অ্যাপ রাজ্য পরিবহণ দফতর দ্বারা কার্যত নিয়ন্ত্রিত। তাদের মাধ্যমেই এই শাটল বাস পরিষেবা চালু করা হয়েছে বলেই জানা গিয়েছে।

Published on: Aug 9, 2026, 21:00:24 IST
Advertisement

Yatri Sathi: খরচ যৎসামান্য। অফিসযাত্রীদের আর ভোগান্তি নয়। রাজ্যের সরকারি গণ পরিবহন ব্যবস্থায় (Public Transport System) এবার নতুন দিশা দেখাতে চলেছে 'যাত্রী সাথী' অ্যাপ (Yatri Sathi AC Shuttle Service)। রাজ্য সরকার সমর্থিত এই অ্যাপের হাত ধরেই কলকাতার রাজপথে আরও একবার ফিরতে চলেছে শীততাপ নিয়ন্ত্রিত শাটল বাস পরিষেবা (AC Shuttle Bus)। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আপাতত তিন রুটে 'যাত্রী সাথী' এই শাটল বাস পরিষেবা চালু করতে চলেছে।

পরিবহণ দফতরের বিশেষ উদ্যোগ

এবার 'যাত্রী সাথী'-তে শাটল বাসের সুবিধা (সৌজন্যে টুইটার)
এবার 'যাত্রী সাথী'-তে শাটল বাসের সুবিধা (সৌজন্যে টুইটার)

রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে মিলবে এই শাটল বাস পরিষেবা। 'যাত্রী সাথী' অ্যাপ রাজ্য পরিবহণ দফতর দ্বারা কার্যত নিয়ন্ত্রিত। তাদের মাধ্যমেই এই শাটল বাস পরিষেবা চালু করা হয়েছে বলেই জানা গিয়েছে। পরিবহণ দফতর সূত্রের খবর, সকাল আটটা থেকে রাত আটটা অবধি এই পরিষেবা মিলবে। কলকাতা এবং সংলগ্ন এলাকার বহু কর্মজীবী মানুষ প্রতিদিন সেক্টর ফাইভ, নিউ টাউন ও সল্টলেকে যাতায়াত করেন। অফিস সময়ে যানজট, ভিড় এবং বেসরকারি পরিবহনের বাড়তি ভাড়ার কারণে দীর্ঘদিন ধরেই অতিরিক্ত শাটল বাস পরিষেবার দাবি উঠছিল। সেই চাহিদার কথা মাথায় রেখেই 'যাত্রী সাথী' তাদের নতুন পরিষেবা শুরু করেছে।

কোন কোন রুটে চলবে?

সূত্রের খবর, এই শাটল মিলবে তিনটে রুটে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, কলকাতা ও সংলগ্ন এলাকায় চালু হচ্ছে 'যাত্রী সাথী'র শাটল পরিষেবা। প্রাথমিকভাবে স্থির হয়েছে এই শাটল বাস সল্টলেক সেক্টর ফাইভ থেকে নিউটাউন পর্যন্ত পাওয়া যাবে। পাশাপাশি, গড়িয়া থেকে সায়েন্স সিটি পর্যন্তও মিলবে শাটল বাস। এছাড়া হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত, এই রুটেও 'যাত্রী সাথী'র মাধ্যমে পাওয়া যাবে শাটল বাস।

ভাড়া কত হবে?

উল্লেখ্য, দৈনন্দিন যাতায়াতে মহিলাদের বাড়তি সুবিধা দেওয়া এবং গণ পরিবহনে তাঁদের নির্ভরতা আরও বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে কর্মজীবী মহিলা ও পড়ুয়াদের কথা মাথায় রেখেই কম খরচে শাটল পরিষেবা চালুর পরিকল্পনা করা হয়েছে বলে জানা যাচ্ছে। কলকাতার বেসরকারি গণপরিবহন ব্যবস্থার বাজারে আগেও এই অ্যাপ-ভিত্তিক শাটল পরিষেবা চালু ছিল। একটি বড় বেসরকারি ক্যাব অ্যাগ্রিগেটর সংস্থা একই ধরনের শাটল পরিষেবা চালু করেছিল, কিন্তু তারা তা চালু রাখতে ব্যর্থ হয়। শহর থেকে তাদের শাটল বাস পরিষেবা তুলে নেওয়ার পর, অন্তত তিনটি বেসরকারি সংস্থা দ্রুত বাজারের অংশ দখল করতে এগিয়ে আসে। অবশেষে এই ক্ষেত্রে প্রবেশ ঘটল সরকারি পরিবহন ব্যাবস্থা সংক্রান্ত অ্যাপ 'যাত্রী সাথী'র।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe