Bengal ₹15000 cr Investment Plan: প্রতিরক্ষা, ইস্পাত থেকে বিমান- বাংলায় ১৫,০০০ কোটি টাকার লগ্নি করবে ১টি সংস্থাই

Bengal 15000 cr Investment Plan: প্রতিরক্ষা, ইস্পাত থেকে বিমান- বাংলায় ১৫,০০০ কোটি টাকার লগ্নি করার পরিকল্পনা করছে একটি সংস্থাই। বিনিয়োগ করা হবে বিভিন্ন ক্ষেত্রে। বেশিরভাগ বিনিয়োগ হবে ইস্পাতের ক্ষেত্রে।

Published on: Jul 6, 2026, 23:23:29 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bengal 15000 cr Investment Plan: পশ্চিমবঙ্গে প্রায় ১৫,০০০ কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা করছে শ্যাম স্টিল। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রথমসারির ইস্পাত সংস্থার এক কর্তা জানিয়েছেন যে ইস্পাত, প্রতিরক্ষা সংক্রান্ত নির্মাণ, পরিকাঠামো ও বিমানের সরঞ্জাম-সহ বিভিন্ন ক্ষেত্র মিলিয়ে প্রায় ১৫,০০০ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আর যে প্রস্তাবিত ১৫,০০০ কোটি টাকার মধ্যে ইস্পাতের ব্যবসার বহর বৃদ্ধির জন্যই প্রায় ১০,০০০ কোটি টাকা রাখা হবে। বাকি অর্থ অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা আছে বলে জানিয়েছেন শ্যাম স্টিলের কর্তা।

বাংলায় ১৫,০০০ কোটি টাকার লগ্নি করার পরিকল্পনা করছে শ্যাম স্টিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)
বাংলায় ১৫,০০০ কোটি টাকার লগ্নি করার পরিকল্পনা করছে শ্যাম স্টিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)

বাংলায় শিল্পের ছবিটা পালটাতে চাইছে বিজেপি সরকার

এমনিতে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরে শিল্প এবং বিনিয়োগের ছবিটা পালটানোর চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে একাধিক শিল্পপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুম্বইয়ে গিয়ে শিল্পপতিদের সঙ্গে দেখা করেছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও।

আরও পড়ুন: Vande Bharat and Metro Coach Factory: হুগলিতে হচ্ছে নয়া কোচের কারখানা! তৈরি হবে বন্দে ভারত ও মেট্রো, নজর নতুন ট্রামেও

মুম্বইয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠক শমীকের

দেশের প্রথম সারির শিল্পপতি এবং শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে শমীকের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। শুক্রবারের এই মেগা বৈঠকের পর তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে, বিনিয়োগকারীরা বাংলায় নতুন করে ব্যবসা সম্প্রসারণ এবং বিনিয়োগের ক্ষেত্রে প্রবল আগ্রহ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: Bengal Industrial Projects Update: এই শনিবার হুগলি, পরেরটায় বাঁকুড়া- ২ বড় কারখানা পাচ্ছে বাংলা, ‘সেরা’ হবে এশিয়ার

বিগত কয়েক দশকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও অর্থনৈতিক পটপরিবর্তনের কারণে বহু বড় শিল্প গোষ্ঠী রাজ্য ছেড়ে অন্যত্র পাড়ি দিয়েছিল। রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই শিল্প-খরা কাটানো এবং কর্মসংস্থান বৃদ্ধিকে প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই বিষয়টিকে আরও এগিয়ে নিয়ে যেতেই রাজ্য বিজেপি সভাপতির মুম্বই সফরে যান বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: Kolkata Ring Road Proposal: কলকাতায় না ঢুকেই কলকাতা পেরিয়ে যাবেন! নয়া রাস্তার প্রস্তাব, রুট কী? হবে ব্রিজও

বাংলার সঙ্গে যাঁদের নাড়ির টান, স্পষ্ট বার্তা শমীকের

শমীক বলেছেন, যে সমস্ত শিল্পপতিরা গত চার দশক ধরে বিভিন্ন প্রতিকূলতার কারণে বাংলা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন।কিন্তু যাঁদের সঙ্গে বাংলার এক গভীর আবেগ এবং নাড়ির টান রয়েছে, তাঁদের অনেকেই পুনরায় রাজ্যে ফিরে আসতে চান। তিন পুরুষ ধরে বাংলায় ব্যবসা করার ঐতিহ্য যাঁদের রয়েছে, তাঁরা এখন ভিনরাজ্যে সফল হলেও নিজেদের আদি ভূমিতে বিনিয়োগ করতে অত্যন্ত আগ্রহী বলে বঙ্গ বিজেপির সভাপতি।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More