সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৬ জানুয়ারি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দু'দিন পরেই (১৮ জানুয়ারি) কলকাতা-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সরকারিভাবে আপাতত চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হয়নি। তবে সূত্রের খবর, তিনদিনের মধ্যে রাজ্যে দুটি মেগা উদ্বোধন হতে চলেছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন, ১৬ জানুয়ারি মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হতে পারে। আর বিজেপির একটি মহলের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ১৭ জানুয়ারি মালদায় জনসভা করার পরে ১৮ জানুয়ারি দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করতে পারেন মোদী।
শিলিগুড়ির মহাকাল মন্দির ও সাংস্কৃতিক কেন্দ্র

এমনিতে গত ৪ অক্টোবর শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর নভেম্বরেই সেই প্রস্তাবে অনুমোদন দেয় রাজ্য মন্ত্রিসভা। মন্দির চত্বরের জন্য ২৫ একর জমি বরাদ্দ করা হয়। আর সাংস্কৃতিক কেন্দ্রের জন্য বরাদ্দ করা হয় আরও তিন একর জমি। শিলিগুড়ির মেয়র জানিয়েছেন, হিডকোর তত্ত্বাবধানে ইতিমধ্যে মহাকাল মন্দিরের প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে।
দ্রুত নির্মাণকাজের উপরে জোর রাজ্য সরকারের
শুক্রবার মহাকাল মন্দিরের জমি পরিদর্শন করতে যান একাধিক আধিকারিক। সূত্রের খবর, পরিদর্শনের সময় খতিয়ে দেখা হয় যে প্রাথমিক কাজ কতটা এগিয়েছে, কীভাবে নির্মাণকাজ আরও দ্রুত করে তোলা যায়। আর সবকিছু ঠিকঠাক থাকলে ১৬ জানুয়ারি মুখ্যমন্ত্রী শিলিগুড়ির মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দেবেন বলে আশাপ্রকাশ করেছেন শিলিগুড়ির মেয়র। উল্লেখ্য, সোমবার নিউ টাউনে দুর্গাঙ্গন উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী নিজেই জানান যে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শিলিগুড়ির মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
কলকাতা-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেন
আর মুখ্যমন্ত্রীর মহাকাল মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপনের পরপরই প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। আপাতত সরকারিভাবে কোনও দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি। তবে সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে ১৭ জানুয়ারি মালদায় একটি জনসভা করার কথা আছে মোদীর। আর পরদিন কলকাতা-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। সেদিনই হাওড়ায় একটি জনসভা করার কথা আছে তাঁর।
{{/usCountry}}আর মুখ্যমন্ত্রীর মহাকাল মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপনের পরপরই প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। আপাতত সরকারিভাবে কোনও দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি। তবে সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে ১৭ জানুয়ারি মালদায় একটি জনসভা করার কথা আছে মোদীর। আর পরদিন কলকাতা-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। সেদিনই হাওড়ায় একটি জনসভা করার কথা আছে তাঁর।
{{/usCountry}}এমনিতে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কলকাতা থেকে মালদা, নিউ জলপাইগুড়ি হয়ে গুয়াহাটি যাবে। সূত্রের খবর, হাওড়া থেকে কামাখ্যার মধ্যে সেই বন্দে ভারত স্লিপার ট্রেন চলবে। যে লাইনে একগুচ্ছ ট্রেন চলাচল করে।