Singapore Investment in Bengal: সিঙ্গাপুর থেকে লগ্নি আসছে বাংলায়? হল আলোচনা, কলকাতার দিকে নজর আরও ১ বড় সংস্থার
Singapore Investment in Bengal: পশ্চিমবঙ্গে বিনিয়োগের বিষয়ে আগ্রহী সিঙ্গাপুরের সংস্থা। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের বৈঠকে পশ্চিমবঙ্গে বিনিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। তাছাড়া আরও একটি সংস্থার নজর আছে কলকাতায়।
Singapore Investment in Bengal: সিঙ্গাপুর থেকে বিনিয়োগ আসতে চলেছে পশ্চিমবঙ্গে? সেই সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠল। সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের সঙ্গে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের যে বৈঠক হয়েছে, তাতে পশ্চিমবঙ্গে লগ্নির বিষয়টি উঠে এসেছে। সেইসঙ্গে সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের (ইন্ডিয়া বিজনেস কাউন্সিল) চেয়ারম্যান প্রসূন মুখোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গে লগ্নির জন্য মুখিয়ে আছে তাঁর সংস্থা ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজ। মূলত পরিকাঠামো এবং লজিস্টিক ক্ষেত্রে বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি।

কলকাতার দিকে নজর সিঙ্গাপুরের আরও ১ বড় সংস্থার
তারইমধ্যে কলকাতার দিকে তাকিয়ে আছে বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্যাটস লিমিটেড (সিঙ্গাপুর এয়ারপোর্ট টার্মিনাল সার্ভিসেস)। যে সংস্থা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং (যাত্রীদের চেক-ইন, ব্যাগেজ হ্যান্ডলিং-সহ বিমানবন্দরে উড়ান পরিচালনার যাবতীয় লজিস্টিক সহায়তা প্রদান), ইন-ফ্লাইট ক্যাটারিংয়ের (বিমানের খাবার দেওয়ার) মতো পরিষেবা প্রদান করে থাকে।
ভারতকে নিয়ে অত্যন্ত আশাবাদী
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ‘ইন্ডিয়া-সিঙ্গাপুর মিনিস্ট্রিয়াল রাউন্ডটেবিল’ এবং ‘ইন্ডিয়া-সিঙ্গাপুর বিজনেস ফোরাম’-এর মঞ্চ থেকে সিঙ্গাপুরের লজিস্টিকস জায়ান্টের তরফে ভারতের অর্থনৈতিক অগ্রগতির উপরে আস্থা প্রকাশ করা হয়েছে। ভারতের লজিস্টিক পরিকাঠামোর আমূল রূপান্তর এবং উৎপাদন শিল্পকে শক্তিশালী করতে ভারতে ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল লজিস্টিকস ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও উৎসাহ দেখিয়েছে সিঙ্গাপুরের জায়ান্ট সংস্থা।
SATS লিমিটেডের গেটওয়ে সার্ভিসেস ফর এশিয়া প্যাসিফিকের সিইও বব চি স্পষ্টভাষায় জানান, ভারতের বর্তমান অর্থনৈতিক অবস্থান ও ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে তাঁরা অত্যন্ত আশাবাদী। ভারত এখন বিশ্ব অর্থনীতিতে এক নতুন আলোকবর্তিকা। সেই পরিস্থিতিতে ভারতের উৎপাদন ক্ষেত্রকে সমর্থন জোগাতে বিশ্বমানের ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল লজিস্টিকস পরিকাঠামো গড়ে তুলতে আগ্রহী। ভারতের এই নতুন পথচলায় আমরা অন্যতম বড় অংশীদার হতে চায় স্যাটস লিমিটেড।
কলকাতাকে ঘিরে বড় ট্রান্সশিপমেন্ট নেটওয়ার্কের পরিকল্পনা
বর্তমানে ভারতের ১৪টি বড় শহরে ব্যবসা পরিচালনা করছে SATS লিমিটেড। ভারতে সংস্থার সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বিনিয়োগ প্রকল্পটি বাস্তবায়িত হতে চলেছে উত্তরপ্রদেশের নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে। সেখানে বিমানবন্দরভিত্তিক লজিস্টিক হাব তৈরির লক্ষ্য নিয়ে ওই সংস্থার তরফে প্রায় ৪,৫০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই রেশ ধরে কলকাতা ও চেন্নাই বন্দরকে ঘিরে বড় ট্রান্সশিপমেন্ট নেটওয়ার্কের পরিকল্পনাও আছে স্যাটস লিমিটেডের।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


