SIR Update: শনিতে এসআইআর-র চূড়ান্ত তালিকা প্রকাশ, কীভাবে দেখা যাবে নাম? জেনে নিন বিস্তারিত

কমিশনের ওয়েবসাইটে অথবা ভোটার সার্ভিস পোর্টালে দেখা যাবে এসআইারর চূড়ান্ত নামের তালিকা

Updated on: Feb 27, 2026, 20:33:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাত পোহালেই এসআইআর-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। গত ৩ মাসেরও বেশি সময় ধরে এই এসআিআর প্রক্রিয়া চলেছে। সেই শতাধিক দিন পার করে এবার এসআইআরর চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে চলেছে ২৮ ফেব্রুয়ারি। eci.gov.in (কমিশনের ওয়েবসাইট) অথবা ভোটার সার্ভিস পোর্টালে দেখা যাবে এসআইারর চূড়ান্ত নামের তালিকা। এছাড়াও নাম দেখার পদ্ধতি রয়েছে। দেখা যাব, সেই পদ্ধতি, কখন এই তালিকা প্রকাশ হবে তার সময়কাল।

শনিতে SIRর চূড়ান্ত তালিকা প্রকাশ, কীভাবে দেখা যাবে নাম? জেনে নিন বিস্তারিত (Pitamber Newar)
শনিতে SIRর চূড়ান্ত তালিকা প্রকাশ, কীভাবে দেখা যাবে নাম? জেনে নিন বিস্তারিত (Pitamber Newar)

কীভাবে দেখা যাবে নাম?

জানা যাচ্ছে শনিবার দুপুরে ২ টোর মধ্যেই অনলাইনে দেখা যাবে এসআইার-এ চূড়ান্ত তালিকা। রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, ভোটার কার্ডের এপিক নম্বর অনুযায়ী ওয়েবসাইটে দেখা যাবে সেখানে নাম রয়েছে কি না। এই সংক্রান্ত বিষয়ে ৮টি স্বীকৃত রাজনৈতিক দলগুলি প্রতিনিধিরা সিইইও অফিস থেকে হাতে পাবেন পেনড্রাইভ। এছাড়াও ডিইও অফিস থেকে তালিকার ২টি করে হার্ডকপি স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে দেওয়া যাবে। এছাড়াও ডিইও, এসডিও, বিডিয়ো অফিস থেকে তালিকার হার্ড কপি দেখতে পাবেন সাধারণ মানুষ। জানা যাচ্ছে, বিশেষ চিহ্ন দেখে ভোটার তালিকায় অ্যাডজুডিগেশন-এর অধীনে থাকা নাম বোঝা যাবে, যাদের নাম বাদ যাবে তাঁদের নামের উপরে ‘ডিলিটেড’ লেখা থাকবে।

(RailOne App details: মাঝে মাত্র ক' দিন! হোলি ২০২৬র আগেই চালু হচ্ছে ‘রেল ওয়ান’ অ্যাপ, সুবিধার লিস্ট দেখে নিন )

এদিকে, এসআইআর পর্ব ঘিরে একাধিক মৃত্যুর অভিযোগের খবর উঠে এসেছে বাংলায়। সেই এসআইআর-র কারণে মৃত ৬১ জনের পরিবারকে হোমগার্ডের চাকরি দেবেন বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই তিনি নবান্নে এই নিয়োগপত্র দেবেন বলে জানিয়েছেন। নবান্ন থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, এই চাকরির প্রাপক সংখ্যার তা হল, পুরুলিয়া-১, বাঁকুড়া -১, নদিয়া -৩, পূর্ব মেদিনীপুর ৪, পশ্চিম মেদিনীপুর ৪, পূর্ব বর্ধমান ৫, হাওড়া ৩, মুর্শিদাবাদ ১১, উত্তর ২৪ পরগনা ২, কলকাতা ১, দক্ষিণ ২৪ পরগনা ৫, বীরভূম ৪, কোচবিহার ৩, উত্তর দিনাজপুর ৩, মালদহ ৫, দক্ষিণ দিনাজপুর ১ ও জলপাইগুড়ি থেকে ৫ জনের নাম রয়েছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More