...
...
Next Story

বর্ধমানে বিএলও-র মৃত্যু, কী বলছে পরিবার? কালনায় রাস্তার ধারে কী দেখা গেল!শোরগোল

বর্ধমানের মেমারিতে মৃত্যু বিএলও-র। কী হয়েছিল?

Published on: Nov 9, 2025, 19:10:50 IST
Advertisement

এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে বর্ধমানে বছর পঞ্চাশের বিএলওপর মৃত্যু ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে মৃতার নাম নমিতা হাঁসদা। জানা যাচ্ছে, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

বর্ধমানে বিলএলও-র মৃত্যু কী বলছে পরিবার? কালনায় রাস্তার ধারে কী দেখা গেল!শোরগোল
বর্ধমানে বিলএলও-র মৃত্যু কী বলছে পরিবার? কালনায় রাস্তার ধারে কী দেখা গেল!শোরগোল

মেমারিতে স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা, মেমারি থানার অন্তর্গত বোহার-২ গ্রাম পঞ্চায়েতের চক বলরামের বাঙাল পুকুর এলাকায় গিয়েছিলেন ফর্ম বিলি করতে। ফর্ম বিলির কাজের সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন হঠাৎ। এরপর তাঁকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, ফর্ম বিলির সময়ই হঠাৎই নমিতাদেবীর ব্রেন স্ট্রোক হয়। মৃতার স্বামী দাবি করছেন, কাজের জন্য চাপের ফলেই নমিতা দেবীর মৃত্যু। বিষয়টি নিয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েষা রানি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

( November Lucky Zodiac Signs: কৃপা করবেন গুরু, আর হাতে গোনা ক'দিন পর থেকেই কপাল খুলছে কর্কট সহ বহু রাশির! লাকি কারা?)

( পাক প্রতিরক্ষামন্ত্রীর হুমকিই সত্যি হল? আফগানিস্তানে নয়া হানা পাকিস্তানের! দাবি কাবুলের-Report)

( ICC On Haris Rauf Suryakumar: সোজা সাসপেন্ড…রাফাল-অঙ্গভঙ্গি করে ICCর তাবড় শাস্তির কোপে রউফ! সূর্য, বুমরাহর শাস্তি কী?)

কালনায় কী ঘটেছে?

এদিকে, এই ঘটনা ঘিরে চাঞ্চল্যের মাঝেই কালনায় দেখা যায় চাঞ্চল্যকর দৃশ্য! মিডিয়া রিপোর্টের দাবি, কালনা হাটকালনা পঞ্চায়েত এলাকায় সপ্তগ্রাম ত্রিবেণী কাটোয়া রোড বা এসটিকেকে রোডের ধারে এনুমারেশন ফর্ম পড়ে থাকতে দেখা যায়। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু কাগজ প্রথমে নজরে আসে এলাকার বাসিন্দাদের। এরপরই এক ব্যক্তি সেগুলি তুলতে যান। তখনই বেশ শোরগোল শুরু হয়। ঘটনায় অভিযোগ ছিল কাশীনাথ মণ্ডল নামে এক ব্যক্তির দিকে। জানা গিয়েছে, যে ফর্ম উদ্ধার হয়েছে, তাতে লেখা বিধানসভা কেন্দ্রের নাম তপন (জেলা দক্ষিণ দিনাজপুর)। ঘটনার পরই পুলিশে খবর দেওয়া হয়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe