...
...
Next Story

Siuri Padma Shri awardee Tripti: মায়ের কাছে শেখা শিল্পেই পদ্মশ্রী তৃপ্তির, ৩ বছরে ২ বার পদ্ম পুরস্কার এল সিউড়িতে

মায়ের কাছে শেখা শিল্পেই পদ্মশ্রী পেলেন তৃপ্তি মুখোপাধ্যায়। ফলে তিন বছরে দু'বার পদ্ম পুরস্কার এল সিউড়িতে। পদ্মশ্রী পেয়ে প্রথিতযশা হস্তশিল্পী বলেছেন, সারাজীবনের কাজের স্বীকৃতি পেলেন। সেজন্য অত্যন্ত গর্ববোধ করছেন বলেও জানিয়েছেন প্রথিতযশা হস্তশিল্পী।

Published on: Jan 25, 2026, 19:50:25 IST
Advertisement

পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন সিউড়ির প্রথিতযশা হস্তশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়। সূচি শিল্প ‘নকশি কাঁথার’ জন্য সেই বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। আর তারপর স্বভাবতই আপ্লুত হয়ে গিয়েছেন। পদ্মশ্রী পেয়ে প্রথিতযশা হস্তশিল্পী বলেছেন, সারাজীবনের কাজের স্বীকৃতি পেলেন। সেজন্য অত্যন্ত গর্ববোধ করছেন বলেও জানিয়েছেন প্রথিতযশা হস্তশিল্পী। যিনি কাঁথাস্টিচ পদ্ধতিতে অসামান্য সব শিল্পকর্মের সৃষ্টি করে অতীতে বঙ্গশ্রী পুরস্কার, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের ‘শিল্পগুরু’ পুরস্কারও পেয়েছেন।

শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের কাহিনী ও শিল্পের জয়গান

সিউড়ির শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায় পেলেন পদ্মশ্রী। (ছবি সৌজন্যে, ফেসবুক Jagannath Chattopadhyay)
সিউড়ির শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায় পেলেন পদ্মশ্রী। (ছবি সৌজন্যে, ফেসবুক Jagannath Chattopadhyay)

১) ছোটবেলায় মায়ের থেকে সেই শিল্প শিখেছিলেন তৃপ্তিদেবী। যেটা নেশা ছিল, সেটাকেই পেশায় পরিণত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজে সেই শিল্পকর্ম ফুটিয়ে তোলেন। শেখানে গ্রামের মহিলাদেরও।

২) একদিকে যেমন ব্যবসা চালাতেন, তেমনভাবেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। জেলা ও রাজ্যস্তরে জিতেছেন পুরস্কার। টানা ন'বার জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। ২০০৯-১০ সালে সেরার পুরস্কার পেয়েছিলেন। ২০১৭ সালে বঙ্গশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন।

৩) নকশি কাঁথায় ফুটিয়ে তোলেন গ্রামের জীবন। গ্রামের মেয়েরা কী স্বপ্ন দেখছে, সেইসব কাজও ফুটিয়ে তোলেন। তাছাড়াও পৌরাণিক কাহিনি, কার্গিল যুদ্ধও ফুটিয়ে তোলেন নকশি কাঁথায়।

৩ বছরে ২ বার পদ্ম পুরস্কার পেল সিউড়ি

আর সেই শিল্পী পদ্মশ্রী পাওয়ার পরে উচ্ছ্বাসে ভেসে গিয়েছে বীরভূমের সিউড়ি। কারণ তিন বছরে দু'বার পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন সিউড়ির সন্তান। ২০২৪ সালে পদ্মশ্রী পেয়েছিলেন বিখ্যাত লোকশিল্পী রতন কাহার। এবার সেই সম্মান পেলেন তৃপ্তি।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe